...
...
Next Story

Aroop trolled after Messi hattrick: 'অরূপ কোমর ধরেছিলেন বলেই মেসি হ্যাটট্রিক করলেন', হাসাহাসি ‘বড়’ বিশ্বাসকে নিয়ে

Aroop trolled after Messi hattrick: বিশ্বকাপে লিওনেল মেসি হ্যাটট্রিক করলেন। আর সোশ্যাল মিডিয়ায় বয়ে গেল অরূপ বিশ্বাসকে নিয়ে কটাক্ষের বন্যা। নেটিজেনরা বললেন, ‘বিশ্বাস করুন মেসি আজ সকালে হ্যাটট্রিক করেছেন।’

Published on: Jun 17, 2026, 09:44:07 IST
Advertisement

Aroop trolled after Messi hattrick: রাজার মতো বিশ্বকাপ শুরু করলেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে নেমেই করলেন হ্যাটট্রিক। সেইসঙ্গে একগুচ্ছ রেকর্ডও গড়ে ফেললেন ফুটবলের রাজপুত্র। আর ৩৯ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা 'GOAT' মেসির সেই দুর্দান্ত পারফরম্যান্সের পরে আচমকা সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম নিয়ে হইচই শুরু হয়ে গেল। অনেকেই মজার ছলে বলতে শুরু করেছেন, এবার বোঝা গেল যে গত ডিসেম্বরে কেন মেসির কোমরে হাত দিয়ে ছবি তুলেছিলেন অরূপ। আর অরূপের সেই ছোঁয়ার কারণেই বিশ্বকাপের শুরুটা মেসি এরকম কায়দায় করলেন বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

অরূপের জন্যই হ্যাটট্রিক করলেন মেসি, কটাক্ষ নেটপাড়ার

বিশ্বকাপে লিওনেল মেসি হ্যাটট্রিক করতেই চরম হাসাহাসি শুরু হল অরূপ বিশ্বাসকে নিয়ে। (বাঁ-দিকের ছবিটি ফাইল, ডানদিকের ছবি সৌজন্যে এএফপি)
বিশ্বকাপে লিওনেল মেসি হ্যাটট্রিক করতেই চরম হাসাহাসি শুরু হল অরূপ বিশ্বাসকে নিয়ে। (বাঁ-দিকের ছবিটি ফাইল, ডানদিকের ছবি সৌজন্যে এএফপি)

তেমনই একজন বলেন, ‘কালো জাদু। আমরা অরূপ বিশ্বাসকে ভুল বুঝেছিলাম। বিশ্বকাপ যাতে মেসির হয়, তার জন্য কালো জাদু করতেই অরূপদা এমন করেছিল। শিরায় শিরায় রক্ত, আমরা অরূপদার ভক্ত।’ অপর এক নেটিজেন বলেন, ‘ওই কথায় আছে না গুরুজনদের হাত মাথার ওপর থাকলে সাফল্য নিশ্চিত, এইখানে ব্যাপারটা একটু অন্য রকম, গুরুজনের হাত পেটে ছিল বলে মেসি আজকে হ্যাটট্রিক করল। সকলই তাহারই ইচ্ছা।’ একইসুরে একজন কটাক্ষ করে বলেন, ‘তিনটে গোলই মেসি উৎসর্গ করলেন তাঁর বাল্যবন্ধু অরূপ বিশ্বাসকে।’

আরও পড়ুন: Aroop Biswas loses at Tollygunj: মেসিকে 'দেখতে দেননি', সেই অরূপ বিশ্বাসকে বিধানসভায় ঢুকতে দিল না টালিগঞ্জ, হারলেন

অরূপের উপরে রাগ যাচ্ছে না ফুটবলপ্রেমীদের

এমনিতে মেসি যখন কলকাতায় এসেছিলেন, সেইসময় যুবভারতীতে যে ভয়ংকর পরিস্থিতি হয়েছিল, সেজন্য অনেকেই অরূপকে দায়ী করেন। তুমুল রোষের মুখেও পড়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী। অস্বস্তি থেকে রেহাই পেতে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন। তাতে অবশ্য লাভ হয়নি কোনও। মেসি-কাণ্ডের রাগ এখনও টাটকা আছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের ফুটবলপ্রেমীদের মধ্যে।

তারইমধ্যে আইনি পথেও অস্বস্তিতে পড়ে গিয়েছেন অরূপ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভারতেরমেসি GOAT ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। তিনি দাবি করেছেন, ভয় দেখিয়ে প্রচুর পরিমাণে কম্প্লিমেন্টারি টিকিট ও অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছিলেন অরূপ। হুমকি দিয়েছিলেন যে যদি তাঁর দাবিপূরণ করা না হয়, তাহলে মেসির অনুষ্ঠানই হবে না কলকাতায়। সেই পরিস্থিতিতে জোর করে ২২,০০০ কম্প্লিমেন্টারি টিকিট ছিনিয়ে নেওয়া হয়েছিল। আর চড়া দামে কালোবাজারে বেচে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন শতদ্রু।

আরও পড়ুন: Aroop Biswas Messi Row Case: 'মেসি কি আপনার বাল্যবন্ধু যে তাঁকে এভাবে জড়িয়ে ধরেছিলেন?' অরূপকে প্রশ্ন হাইকোর্টের

এবার তো বেরিয়ে পড়ুন, অরূপকে চরম কটাক্ষ শতদ্রুর

সেই মামলায় তিনবার অরূপকে সমন পাঠিয়েছে পুলিশ। তিনবারই হাজিরা দেননি। যে অরূপকে প্রাথমিকভাবে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে গিয়েছেন শতদ্রু। যিনি আজ মেসির হ্যাটট্রিকের পরে বলেছেন, ‘অরূপদা আপনার পাড়ার পল্টু আজ হ্যাটট্রিক করেছে। এবার তো বেরিয়ে পড়ুন।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe