Bangladeshis deported thorugh WB Border: শুভেন্দু-ভয়ে এজেন্টেদের মেসেজ, পালানোর সময় আটক বাংলাদেশি,১৭ জনকে ফেরত পাঠাল BSF
Bangladeshis deported thorugh WB Border: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আতঙ্কে কাঁপছে এজেন্টেরাও। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছে তাঁদের মেসেজ যাচ্ছে। তারইমধ্যে ১৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হল।
Bangladeshis deported thorugh WB Border: ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে রাজ্যজুড়ে তৎপরতা তুঙ্গে উঠেছে। তারইমধ্যে একটি বড়সড় পদক্ষেপ করা হল মুর্শিদাবাদে। রানিনগর সীমান্ত চৌকি দিয়ে ১৭ জন বাংলাদেশি নাগরিককে প্রতিবেশী দেশে ফেরত পাঠাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সূত্রের খবর, গত শনিবার জেলা প্রশাসনের তরফ থেকে লালগোলা হোল্ডিং সেন্টারে থাকা এই ১৭ জন বাংলাদেশিকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। ততক্ষণে বাংলাদেশ সরকারের তরফে ওই ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছিল। ওপার বাংলা থেকে সবুজ সংকেত মেলার পরেই হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

৫ দফায় তল্লাশি পুলিশের, পাকড়াও ২৬ বাংলাদেশি অনুপ্রবেশকারী
সূত্রের খবর, মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলার তরফে বিভিন্ন এলাকায় পাঁচ দফায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ২৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে স্বীকার করেন যে তাঁরা আদতে বাংলাদেশের নাগরিক। তদন্তে আরও জানা গিয়েছে, এই ২৬ জনের মধ্যে অন্তত সাতজন কেরলমে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
কেরলমে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন ৭ জন
পুলিশি জেরায় তাঁরা জানান, সীমান্ত পারাপার করানোর এজেন্টদের কাছ থেকে তাঁরা একটি সতর্কবার্তা বা মেসেজ পেয়েছিলেন। সেই মেসেজে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চিরুনি তল্লাশি এবং কড়া ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। ধরা পড়ার ভয়ে তাঁরা জলঙ্গি সীমান্তের বিদুপুরের মধ্য দিয়ে লুকিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সীমান্তে পৌঁছানোর আগেই পুলিশের পাতা জালে ধরা পড়ে যান তাঁরা।
লালগোলা হোল্ডিং সেন্টারে কতজন আছেন আর?
তারপর শনিবার ১৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ১৭ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরে বর্তমানে লালগোলা হোল্ডিং সেন্টারে আর নয়জন আন। তবে অনুপ্রবেশকারীদের রাখার জন্য প্রশাসনের তরফ থেকে পরিকাঠামো আরও বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই ভগবানগোলার স্বপন নগর মার্কেট কমপ্লেক্সে একটি নতুন হোল্ডিং সেন্টার গড়ে তুলেছে জেলা প্রশাসন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


