WB Minister Losing Margin: মমতার থেকে বেশি ভোটে হেরেছেন কতজন মন্ত্রী? পুরো ২২ জনের তালিকা ও মার্জিন রইল!
WB Minister Losing Margin: প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ায় এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২২ জন মন্ত্রী হেরে গিয়েছেন। কোন মন্ত্রী কত ভোটে হারলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি ভোটে হেরেছেন কারা কারা?
তিনি দমকলমন্ত্রী ছিলেন। কিন্তু প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ায় যে ২২ জন মন্ত্রী হারলেন, তাঁদের মধ্যে সবথেকে বেশি ‘আগুন’ লাগল তাঁর কেন্দ্রেই। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ যে ২২ জন মন্ত্রী হেরে গিয়েছেন বিধানসভা নির্বাচনে, তাঁদের মধ্যে সবথেকে বড় ব্যবধানে হেরেছেন সুজিত বসু। ৩৭,০০০-রও বেশি ভোটে পরাজিত হয়েছেন বিধাননগর থেকে। আবার সবথেকে বড় ব্যবধানে হেরেছেন বিদায়ী পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
কোন মন্ত্রী কত ভোটে হেরে গিয়েছেন?
১) মমতা বন্দ্যোপাধ্যায়: ভবানীপুর কেন্দ্র থেকে ১৫,১০৫ ভোটে হেরে গিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী।
২) ব্রাত্য বসু: দমদম থেকে ২৫,২৭৩ ভোটে হেরে গিয়েছেন বিদায়ী শিক্ষামন্ত্রী।
৩) শশী পাঁজা: শ্যামপুকুর কেন্দ্র থেকে ১৪,৬৩৩ ভোটে হেরে গিয়েছেন বিদায়ী শিল্পমন্ত্রী।
৪) চন্দ্রিমা ভট্টাচার্য: উত্তর দমদম থেকে ২৬,৪০৪ ভোটে হেরে গিয়েছেন। যিনি অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন।
৫) অরূপ বিশ্বাস: টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ৬,০১৩ ভোটে হেরে গিয়েছেন বিদায়ী বিদ্যুৎমন্ত্রী।
৬) সুজিত বসু: বিধাননগর থেকে ৩৭,৩৩০ ভোটে হেরে গিয়েছেন বিদায়ী দমকল মন্ত্রী।
৭) বেচারাম মান্না: সিঙ্গুর থেকে ২১,৪৩৮ ভোটে হেরে গিয়েছেন বিদায়ী কৃষি বিপণনমন্ত্রী।
৮) স্নেহাশিস চক্রবর্তী: জঙ্গিপাড়া থেকে ৮৬২ ভোটে হেরে গিয়েছেন বিদায়ী পরিবহণমন্ত্রী।
৯) ইন্দ্রনীল সেন: চন্দননগর থেকে ১৩,৪৪১ ভোটে হেরে গিয়েছেন বিদায়ী মন্ত্রী। তাঁর হাতে কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন এবং পর্যটন দফতর ছিল।
১০) মলয় ঘটক: আসানসোল উত্তর থেকে ১১,৬১৫ ভোটে হেরে গিয়েছেন বিদায়ী শ্রমমন্ত্রী।
১১) স্বপন দেবনাথ: পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ১৬,৬৬২ ভোটে হেরে গিয়েছেন বিদায়ী প্রাণিসম্পদ উন্নয়ন
১২) মানস ভুঁইয়া: সবং থেকে ১১,১৩৬ ভোটে হেরে গিয়েছেন বিদায়ী সেচ ও জলপথমন্ত্রী।
১৩) প্রদীপ মজুমদার: দুর্গাপুর পূর্ব থেকে ৩০,৩৯৪ ভোটে হেরে গিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী।
১৪) বুলুচিক বরাইক: মাল থেকে ১৫,৪৯২ ভোটে হেরে গিয়েছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী।
১৫) বীরবাহা হাঁসদা: বিনপুর থেকে ২২,৯৭২২ ভোটে হেরে গিয়েছেন বনমন্ত্রী।
১৬) সিদ্দিকুল্লা চৌধুরী: মন্তেশ্বর থেকে ১৪,৭৯৮ ভোটে হেরে গিয়েছেন গ্রন্থাগার মন্ত্রী।
১৭) উদয়ন গুহ: দিনহাটা থেকে ১৭,৪৪৭ ভোটে গিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
১৮) উজ্জল বিশ্বাস: কৃষ্ণনগর দক্ষিণ ২৭,৮০১ ভোটে হেরে গিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী।
১৯) বঙ্কিমচন্দ্র হাজরা: সাগর থেকে ৭,৮৮১ ভোটে হেরে গিয়েছেন সুন্দরবন বিষয়ক মন্ত্রী।
২) সন্ধ্যারানি টুডু: মানবাজার থেকে ২৭,২৮৩ ভোটে হেরে গিয়েছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রী।
২১) শ্রীকান্ত মাহাতো: শালবনি থেকে ১৫,২৪৩ ভোটে গিয়েছেন ভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী।
২২) সত্যজিৎ বর্মন: হেমতাবাদ থেকে ১২,৩৬১ ভোটে হেরে গিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


