Bangladesh on Mamata: ভোটে হারা নেত্রী, মমতার বিতর্কিত মন্তব্যে পাত্তাই দিল না বাংলাদেশ, কী দাবি BJP-র?
Bangladesh on Mamata Banerjee's controversial statement: বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে বিন্দুমাত্র পাত্তা দিল না বাংলাদেশ। বিষয়টি নিয়ে মমতাকে কড়া আক্রমণ করছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।
Bangladesh on Mamata Banerjee's controversial statement: বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (পুরনো) তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সেই মন্তব্য নিয়ে বাংলাদেশে হইচই শুরু হলেও মমতার কথায় পাত্তাই দিল না ঢাকা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ স্পষ্টভাষায় বলেছেন যে প্রতিবেশী দেশের একটি রাজ্যে ভোট হয়েছে। সেখানে একজন নেত্রী পরাজিত হয়েছেন। সেই ভোটে হারা নেত্রী ভারত সরকারের উদ্দেশ্যে কোনও মন্তব্য করেছেন। সেটা বাংলাদেশের আলোচনা বিষয় নয় বলে জানিয়েছেন শামা।

মমতার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপের দাবি বিজেপি সাংসদের
আর মমতার যে মন্তব্য নিয়ে এত হইচই শুরু হয়েছে, তা মঙ্গলবার কলকাতার ধরনা কর্মসূচি থেকে বলেছেন। সেই মন্তব্যের জন্য মমতাকে তুলোধোনাও করেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি সাফ জানিয়েছেন, রাজনীতি রাজনীতির জায়গা। কিন্তু মমতা যেটা করেছেন, সেটা ভারতের ‘সুরক্ষাবলের’ উপরে ‘ছুরি মারার মতো’ কাজ। সেজন্য অবিলম্বে মমতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন রানাঘাটের বিজেপি সাংসদ।
ভারতের সুরক্ষাবলকে ছুরি মারার মতো কাজ মমতা, বিস্ফোরক জগন্নাথ
তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যা বক্তব্য দিলেন শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি'কে উদ্দেশ্য করে, (সেটা কাঙ্খিত নয়। তিনি বলেছেন,) 'বাংলাদেশে ****-কে কাকে দিয়ে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে!' তাতে ভারতবর্ষের সুরক্ষা বাহিনী এবং বিনা প্রচারে আলোর সামনে না আসা বীরদের এবং বাংলাদেশে বসবাসকারী দু'কোটি হিন্দুদের বুকে ছুরি মারার মতো কাজ করলেন।'
দেশের বিষয় নিয়ে রাজনীতি মমতার, আক্রমণ বিজেপি সাংসদ
সেইসঙ্গে বঙ্গ বিজেপির সহ-সভাপতি বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায়। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলোর নিয়ে কোনও মন্তব্য করা উচিত নয়। আমাদের কাছে রাষ্ট্র এবং রাষ্ট্রের সিদ্ধান্ত সর্বোপরি। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যঙ্গ করা এবং নাম ধরে ডাকতেন। কিন্তু গতকাল যেটা করলেন সেটা একেবারেই কোনওস্তরের রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


