Barrackpore Metro Latest Update: বিটি রোডে বরানগর-ব্যারাকপুর মেট্রোর কাজের জন্য নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিল কলকাতা পুরনিগম। যে মেট্রো প্রকল্পের ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ হল বিটি রোডের নীচে থাকা পলতা জল প্রকল্পের ছ'টি পাইপলাইন। ওই ছ'টি পাইপের ব্যাস হল ৬৪ ইঞ্চি, ৭২ ইঞ্চি, ৬০ ইঞ্চি, ৪২ ইঞ্চি, ৪৮ ইঞ্চি এবং ৬২ ইঞ্চি। পুরনিগম সূত্রের খবর, মেট্রোর কাজের জন্য প্রয়োজনীয় পাইপলাইন সংক্রান্ত কাজের জন্যই এনওসি দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানালেন পুরনিগম কর্তৃপক্ষকে

আর সেই এনওসির প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বিটি রোড বরাবর বরানগর-ব্যারাকপুর মেট্রো করিডরের (পিঙ্ক লাইন) জন্য কলকাতা পুরনিগম যে এনওসি দিয়েছে, সেই বিষয়টিকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। এটা কলকাতার উত্তর শহরতলিতে দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এর ফলে যাতায়াতের সময় যেমন অনেকটা কমবে, তেমনই মূল রাস্তাগুলিতে যানজট হ্রাস পাবে এবং যাত্রীরা নিরাপদ ও আধুনিক গণপরিবহণ পরিষেবার সুবিধা পাবেন।’
উপকৃত হবেন প্রচুর মানুষ, আশাবাদী পরিবহণ মন্ত্রী
আবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেছেন, ‘ব্যারাকপুর শিল্পাঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণ করার জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময়ে মেট্রো পরিষেবা আমাদের জীবনের লাইফলাইন হয়ে উঠেছে। এর ফলে লাখ লাখ মানুষ উপকৃত হবেন । সর্বোপরি বিটি রোডে ব্যাপক যানজট কমবে ও পরিবেশ দূষণ হ্রাস করতে সাহায্য করবে।’
প্রায় সাড়ে ১৬ বছর পরে নড়েছে বরানগর-ব্যারাকপুর মেট্রো
{{/usCountry}}প্রায় সাড়ে ১৬ বছর পরে নড়েছে বরানগর-ব্যারাকপুর মেট্রো
{{/usCountry}}এমনিতে শুভেন্দু সরকার বাংলায় মসনদে বসার আগে প্রায় সাড়ে ১৬ বছর ধরে বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্প আটকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওই পাইপলাইনের সুরাহা করতে রেলমন্ত্রী থাকাকালীন তাঁরই অনুমোদিত প্রকল্পের কাজ শুরু করা যায়নি। তবে শুভেন্দু সরকার আসার পরে নড়তে শুরু করে থমকে থাকা ব্যারাকপুুর মেট্রো। গত মাসেই দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) তরফে দরপত্র ডাকা হয়।
মেট্রো সূত্রে খবর, বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত ওই লাইনের দৈর্ঘ্য ১২.২ কিলোমিটার। যাত্রাপথে মোট ১০টি স্টেশন থাকবে - বরানগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর , খড়দা, টাটা গেট, টিটাগড়, তালপুকুর এবং ব্যারাকপুর। আর মেট্রো পুরোটাই উড়ালপুল দিয়ে যাবে। অর্থাৎ মাথার উপর দিয়ে চলবে মেট্রো। মাটির নীচে প্রবেশ করবে না।