Baruipur Murder Latest Update: বারুইপুরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হল। সূত্রের খবর, নিখোঁজ হওয়ার আগে ধৃতের সঙ্গে নাবালিকাকে দেখা গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেটার প্রেক্ষিতেই রবিবার সকালেই তাঁকে আটক করা হয়েছিল। পরে সরকারিভাবে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে ওই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ছয় সদস্যের দলই তদন্তভার সামলাবে। তবে আপাতত ওই ঘটনায় ধর্ষণের মামলা রুজু করা হয়নি। প্রাথমিকভাবে খুনের মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে প্রয়োজনমতো ধারা যুক্ত করা হবে বলে সূত্রের খবর। পুলিশের তরফে জানানো হয়েছে, অটোপসি রিপোর্ট হাতে পাওয়ারই বোঝা যাবে যে কীভাবে নাবালিকাকে খুন করা হয়েছে বা যৌন নিগ্রহের শিকার হয়েছিল কিনা।
বন্ধুর জন্মদিনের গিফট কিনতে বেরিয়েছিল নাবালিকা

নাবালিকার পরিবারের তরফে অবশ্য অভিযোগ করা হয়েছে যে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। চারজন তাকে অপরহণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে পরিবারের তরফে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ অফিসার জানিয়েছেন যে বন্ধুর জন্মদিনের জন্য শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে গিফট কিনতে গিয়েছিল নাবালিকা। তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে সূর্যপুর হাট এলাকার একটি পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়।
এক যুবককে পিটিয়ে হত্যা করেন বিক্ষোভকারীরা
তারপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নাবালিকার দেহ ঘিরে চলতে থাকে বিক্ষোভ। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে অবরোধ করা হয় বারুইপুর-জয়নগর রাস্তা। জ্বালানো হয় টায়ার। ভাঙচুর চালানো হয় পুলিশের কয়েকটি গাড়িতেও। প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্করপ্রসাদ বাড়ুই জানিয়েছেন, নাবালিকার মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।
নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী
{{/usCountry}}নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী
{{/usCountry}}অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেসিডেন্সি রেঞ্জের আইজি আশ্বাস দেওয়ার পরে ওঠে অবরোধ। মাইক্রোফোন ব্যবহার করে তিনি ঘোষণা করেন, 'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমায় ফোন করেছেন। তিনি বলেছেন যে সব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের শাস্তি দেওয়া হবে।' সেইসঙ্গে তিনি জানান, নাবালিকার বাবা-মায়ের সঙ্গে মঙ্গলবার দেখা করবেন মুখ্যমন্ত্রী।
বারুইপুরে যেতে চান মমতা, দাবি কুণালের
তারইমধ্যে বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ দাবি করেছেন যে ‘নেত্রী’ বারুইপুরে সশরীরে যেতে চেয়েছিলেন। কিন্তু তারপর থেকেই তাঁর বাড়ির সামনে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে। ‘নেত্রী’ বলতে তিনি কারও নাম করেননি। তবে ‘নেত্রী’ হিসেবে কুণাল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (কালীঘাট) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বোঝাতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
কুণাল দাবি করেছেন, ‘বারুইপুর যেতে চেয়েছিলেন জননেত্রী। খবর পেয়ে তাঁকে আটকাতে তাঁর বাড়ির সামনে বিরাট পুলিশবাহিনী, ব্যারিকেড; যাতে নেত্রী এখন বেরোতে না পারেন। সূত্রের খবর, কালও এই ব্যারিকেড থাকবে। পুলিশের তরফে এখনও সরকারিভাবে কিছু বলা হয়নি। কিন্তু একাধিক সূত্র বিষয়টি জানাচ্ছে। নেত্রী তৈরি হয়ে গিয়েছিলেন। আপাতত পরিস্থিতি জটিল।’