Bengal Fake News War Room: ভুয়ো তথ্য রুখতে 'ওয়ার রুম' গড়ল রাজ্য! নজর রাখবে সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে
Bengal Fake News War Room: ভুয়ো তথ্য রুখতে 'ওয়ার রুম' গড়ল রাজ্য সরকার। নজর রাখবে সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে। নজরদারি চালাতে ২৪ ঘণ্টা কাজ করবে সেই 'ওয়ার রুম'। সেই ওয়ার রুম নিয়মিত রিপোর্ট পাঠাবে রাজ্য সরকারের কাছে।
Bengal Fake News War Room: ভুয়ো তথ্য রুখতে 'ওয়ার রুম' তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন যে ভুয়ো খবর রুখতে এবং সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে নজরদারি চালাতে ২৪ ঘণ্টা কাজ করবে সেই 'ওয়ার রুম'। গত শুক্রবার তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনশৃঙ্খলা, সরকারি কার্যক্রম এবং রাজ্যের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে এমন ‘ভুল তথ্য, অপপ্রচার ও ভুয়ো খবরজনিত উদীয়মান চ্যালেঞ্জের’ মোকাবিলা করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 'ওয়ার রুম' থেকে সোশ্যাল মিডিয়া-সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উপরে নজর রাখা হবে। সেখান থেকে যাচাইকৃত তথ্য দ্রুত প্রচার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় সাধন করা হবে বলে তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে জানানো হয়েছে।
অসত্য ও বিভ্রান্তিকর খবরের বাড়বাড়ন্ত রোখার উপরে জোর
ভুয়ো তথ্য রুখতে 'ওয়ার রুম' গড়ল রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
{{^htLoading}} {{/htLoading}}
তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে খবর, বর্তমান সময় ডিজিটাল মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত ব্যবহারে অসত্য ও বিভ্রান্তিকর খবরের বাড়বাড়ন্ত প্রশাসনিক কাজের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের অপপ্রচার কেবল রাজ্য সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করে না, বরং জনশৃঙ্খলা, সরকারের স্বাভাবিক কাজকর্ম এবং রাজ্যের সার্বিক প্রশাসনিক স্থিতিশীলতাকেও মারাত্মকভাবে প্রভাবিত করে।
১) সূত্রের খবর, ‘ওয়ার রুম’ থেকে প্রতিদিন রাজ্য সরকারের কাছে নিয়মিত রিপোর্ট জমা পড়বে। পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যম সংস্থা তথ্য-যাচাইকারী এজেন্সিগুলির সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্যও দায়িত্ব দেওয়া হয়েছে।
২) এক আধিকারিক জানিয়েছেন, যাচাই করা তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা হবে। যাতে কোনওরকম বিভ্রান্তিকর বা মিথ্যে ছড়ানো না হয়, সেটার উপরে জোর দেওয়া হবে বলে ওই আধিকারিক জানিয়েছেন।
৩) সূত্রের খবর, রাজ্য সরকার সমস্ত প্রশাসনিক বিভাগ, জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে যে ‘ওয়ার রুম’-র সঙ্গে সমন্বয়ের জন্য নোডাল অফিসার মনোনীত করতে হবে। প্রদান করতে হবে সবধরনের সহায়তা।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Bengal Fake News War Room: ভুয়ো তথ্য রুখতে 'ওয়ার রুম' গড়ল রাজ্য! নজর রাখবে সোশ্যাল মিডিয়া পোস্টের উপরে
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe