...
...
Next Story

SSC Recruitment Scam Ratechart: SSC শিক্ষাকর্মী নিয়োগে ৬৩০.৪ কোটি টাকার দুর্নীতি! কোন চাকরি বিক্রি কত লাখ টাকায়?

SSC Recruitment Scam Ratechart: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) শিক্ষাকর্মী নিয়োগ মামলায় ইডির নয়া চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নাম আছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে।

Published on: Aug 24, 2026, 23:59:09 IST
Advertisement

SSC Recruitment Scam Ratechart: গ্রুপ 'সি' পদে চাকরির জন্য দিতে হত ১৫-১৬ লাখ টাকা। আর গ্রুপ 'ডি' পদে চাকরি পাওয়ার জন্য 'উপঢৌকন' হিসেবে ১০-১২ লাখ টাকা দিতে হত। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ 'সি' এবং গ্রুপ ‘ডি’ নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যে চার্জশিট জমা দিয়েছে, তাতে এমনই রেটচার্টের উল্লেখ করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পার্থের ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষদের নাম আছে।

দুর্নীতির জাল অনেকদূর বিস্তৃত, বলল ইডি

ইডির নয়া চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নাম আছে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
ইডির নয়া চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নাম আছে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

গত ২০ অগস্ট আর্থিক তছরুপ বিরোধী আইনের আদালতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়। গত জানুয়ারিতে প্রথম চার্জশিট পেশ করেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই নিয়োগ দুর্নীতির জাল বহুদূর বিস্তৃত এবং তদন্তের অগ্রগতির সঙ্গে-সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির ভূমিকা স্পষ্ট হচ্ছে।

আরও পড়ুন: Barrackpore Metro Latest Update: ব্যারাকপুর মেট্রো ছুটবে এবার! মিলল কাজের ছাড়পত্র, ১২.২ কিমি লাইনে কী কী স্টেশন?

আপাতত ৬৩০.৪ কোটি টাকা দুর্নীতির হদিশ, আরও বাড়তে পারে

ইডির তরফে জানানো হয়েছে, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির অঙ্কটা দাঁড়িয়েছে আনুমানিক ৬৩০.৪ কোটি টাকা। তবে এই অঙ্কটা আরও বাড়তে পারে, কারণ এই 'কেলেঙ্কারি'-র সঙ্গে অবৈধ নিয়োগের অন্যান্য পদ্ধতিও জড়িত ছিল। যার মধ্যে বা র‍্যাঙ্ক টপকে যাওয়া, প্যানেলের বাইরের নিয়োগ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর নিয়োগ এবং পুনঃমূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে কারচুপির বিষয় আছে।

কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে এই বিশাল আর্থিক কেলেঙ্কারিতে প্রার্থীদের পদের ভিত্তি অনুযায়ী টাকা নির্দিষ্ট করা হয়েছিল। একজন অযোগ্য প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য অন্তত ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হত।

১) গ্রুপ-সি পোস্টের জন্য: প্রার্থীপিছু ১৫ থেকে ১৬ লাখ টাকা দাবি করা হয়েছিল।

২) গ্রুপ-ডি পোস্টের জন্য: অযোগ্য প্রার্থীদের কাছ থেকে তোলা হয়েছিল ১০ থেকে ১২ লাখ টাকা।

তদন্তকারীদের দাবি, এই বিপুল টাকার লেনদেন কেবল কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এতে মধ্যস্থতাকারী, দালাল এবং উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিদের এক বিশাল নেটওয়ার্ক সক্রিয়ভাবে জড়িত ছিল।

আরও পড়ুন: Kolkata Metro Work at Dharamatala: ৭ দিনের মধ্যে ধর্মতলায় শুরু মেট্রোর কাজ! দীর্ঘদিনের জট কাটল হাইকোর্টের নির্দেশে

পার্থ চট্টোপাধ্যায়ের ‘সর্বোচ্চ কর্তৃত্ব’ ও ইডির অভিযোগ

কেন্দ্রীয় সংস্থার চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের ভূমিকা সম্পর্কে অত্যন্ত গুরুতর অভিযোগ তোলা হয়েছে। ইডির দাবি, তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে এসএসসি এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর ‘সর্বাত্মক কর্তৃত্ব’ বজায় রাখতেন। তিনি নিজের সরকারি পদের চরম অপব্যবহার করে এই অবৈধ ও বেআইনি নিয়োগ প্রক্রিয়া পরিচালনা ও নিয়ন্ত্রণ করেছেন বলে দাবি করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe