WB Election 2026 Result Prediction: ১৫২-র মধ্যে ১১০ আসন নিশ্চিত BJP-র, দাবি শাহের, ঠিক হয়ে গেল মুখ্যমন্ত্রীর যোগ্যতা

WB Election 2026 Result Prediction: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কতগুলি আসন নিশ্চিত বিজেপির? মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

Published on: Apr 24, 2026, 11:49:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Election 2026 Result Prediction: বাংলা মিডিয়ামে পড়া বাঙালিকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি - এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণের পরে শাহ দাবি করেন, কমপক্ষে ১১০টি আসন জয় নিশ্চিত বিজেপির। আর দ্বিতীয় দফায় (২৯ তারিখ ১৪২ আসনে ভোট হবে) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের থেকে প্রেসিডেন্সি রেঞ্জে বিজেপির পক্ষে বেশি ঢেউ উঠেছে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে তিনি দাবি করেন, ‘বাংলায় ৩০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। শ্বেতপত্র প্রকাশ করে তৃণমূলের দুর্নীতি প্রকাশ করা হবে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (ছবি সৌজন্যে পিটিআই)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (ছবি সৌজন্যে পিটিআই)

বঙ্গোপসাগরে ফেলব, হুংকার দেন শাহ

বিজেপি সূত্রে খবর, প্রথম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরে যাবতীয় তথ্য বিশ্লেষণ করেছেন শাহ। তারপর সকালে 'মার্কশিট' প্রকাশ করলেন। যিনি বৃহস্পতিবারই হুগলির বলাগড়ের জনসভা থেকে শাহ দাবি করেন, প্রথম দফার গতিপ্রকৃতি বলে দিচ্ছে বাংলায় বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে। সেই রেশ ধরে তিনি দাবি করেন, '২৯ তারিখ (দ্বিতীয় দফার ভোটগ্রহণ) ভোটারদের স্পর্শ করলে বঙ্গোপসাগরে ফেলব।'

আরও পড়ুন: Rain Forecast in Kolkata till 29th Apr: আজই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, শনি থেকেও টানা ভিজবে কলকাতা, কবে কবে বেশি?

অবৈধ অনুপ্রবেশকারীদের বের করব, হুংকার শাহের

সেইসঙ্গে তিনি বলেন, 'অনুপ্রবেশকারীরা বাংলার যুবকদের চাকরি কেড়ে নিচ্ছে, গরিবদের রেশনে ভাগ বসাচ্ছে এবং দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। আমি গ্যারান্টি দিচ্ছি, বিজেপি ক্ষমতায় এলে একজন অনুপ্রবেশকারীও সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকতে পারবে না। আর যারা ইতিমধ্যে অবৈধভাবে ঢুকে পড়েছে, তাদের বেছে-বেছে বের করে দেওয়া হবে।

আরও পড়ুন: TMC WB Assembly Election Prediction: '২৩০ আসনে জিতবে তৃণমূল...', ১৫২ আসনে ভোট শেষ হতে না হতেই ভবিষ্যদ্বাণী

'মমতাকে টাটা করলে সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করব'

সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মমতাকে টাটা করলে সিন্ডিকেটওয়ালাদের উল্টো ঝুলিয়ে সোজা করব। দিদির গুন্ডারা কান খুলে শুনে রাখ, ২৯ তারিখ ভোটারদের স্পর্শ করলে বঙ্গোপসাগরে ফেলব।’

আরও পড়ুন: WB Assembly Election 2026: গুড়-বাতাসা অতীত! ভোট দিলেই মিলছে পান-সুপারি-বিড়ি, জনগণের মন পেতে অভিনব কৌশল

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More