CID at Mamata's sister house: মমতার বোনের বাড়িতে CID! অভিষেকের অপর পিসির বাড়িতে প্রায় ১ ঘণ্টা চলল অভিযান

CID at Mamata's sister house: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে সিআইডি এল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর এক পিসিতে কোন মামলার সূত্র ধরে এল গোয়েন্দা বাহিনী সিআইডি?

Published on: Jun 18, 2026, 15:30:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

CID at Mamata's sister house: মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। যেখান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বাসভবনের দূরত্ব মেরেকেটে ২৫০ মিটার। সূত্রের খবর, আজ দুপুর দুটো নাগাদ মমতার বোন তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক পিসি রিনা গায়েনের (ওরফে নান্টি) বাড়িতে যান রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ঘণ্টাখানেক মতো সেখানে থাকেন তাঁরা। তারপর সেখান থেকে বেরিয়ে যান। কী কারণে সিআইডি মমতার বোনের বাড়িতে গিয়েছিল, তা সরকারিভাবে জানানো হয়নি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন তথা অভিষেকের পিসির বাড়িতে পৌঁছাল সিআইডি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
মমতা বন্দ্যোপাধ্যায়ের বোন তথা অভিষেকের পিসির বাড়িতে পৌঁছাল সিআইডি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

অভিষেকের পিসির মেয়ে তৃণমূলের সঙ্গে যুক্ত

তবে একটি মহলের তরফে দাবি করা হয়েছে, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, তারই তদন্তে সিআইডি অফিসাররা আসেন। অভিষেকের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে রিনার মেয়েকে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিভিন্ন কাজকর্মের সঙ্গেও তিনি যুক্ত বলে দাবি করা হয়েছে সংশ্লিষ্ট মহলের মতে।

আরও পড়ুন: Monsoon Rain Forecast till 24th June: কাল থেকে বৃষ্টি বাড়বে, গরম কমবে ২ দিন পরই, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় টানা ঝড়?

মঙ্গলবার প্রায় সাড়ে ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদ অভিষেককে

এমনিতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচার-পর্বের সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে, সেটার জন্য মঙ্গলবার অভিষেককে সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় সিআইডির সদর দফতর ভবানী ভবনে।

আরও পড়ুন: Bengal Universities in QS World Ranking: বিশ্বের সেরার তালিকায় পিছিয়ে গেল যাদবপুর-কলকাতা বিশ্ববিদ্যালয়, বাংলায় শীর্ষে কে?

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে ডায়মন্ড হারবারের সাংসদের জন্য প্রশ্নমালা তৈরি করা হয়েছিল। তিনি বলেছেন, ‘নির্বাচনী জনসভার সময় এরকম উস্কানিমূলক মন্তব্য করেছেন কেন, তা জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছ থেকে।’

আরও পড়ুন: Mamata Personal Security Row: মমতার 'বায়না' শুনল না সরকার! সামনে PSO-দের ‘আসল’ কারণ, শুভেন্দুকে বার্তা কুণালের

জিজ্ঞাসাবাদের সময় কী কী হয়েছিল?

সূত্রের খবর, যে নির্বাচনী জনসভা থেকে সেই মন্তব্য করেছিলেন অভিষেক, সেখানকার ভিডিয়ো দেখানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। যে মন্তব্য করেছিলেন, সেটারও ভিডিয়ো দেখানো হয়। সেইসঙ্গে পুরো জিজ্ঞাসাবাদ-পর্বের ভিডিয়োগ্রাফি করে রাখা হয়েছে বলে সিআইডির গোয়েন্দাদের সূত্রে খবর। যদিও সেই জিজ্ঞাসাবাদ-পর্বের কোনও মন্তব্য করেননি অভিষেক।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More