...
...
Next Story

Madan Mitra: 'রাম মুসলমান ছিলেন’, মদনের বক্তব্যে বিতর্কের ঝড়!পাল্টা দিল BJP, খোঁচা অমিতের

ভাইরাল ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) মদন মিত্রের বক্তব্যের পরই নয়া বিতর্কের ঝড় উঠেছে।

Published on: Dec 19, 2025, 16:22:08 IST
By
Prefer HTon Google
Advertisement

বছর ঘুরলেই ২০২৬ বিধানসভা নির্বাচন। তার আগে, সদ্য এক মন্তব্যের জেরে নতুন করে রাজ্যরাজনীতিতে বিতর্কের ঝড় তুললেন তৃণমূলের মদন মিত্র। এক সভায় বক্তব্য রাখার সময়, ঘাসফুল শিবিরের এই বর্ষীয়ান নেতা বলেন,' আমি একবার ওদের (বিজেপির) সব চেয়ে বড় নেতাকে সুযোগ পেয়ে দিল্লিতে জিজ্ঞাসা করেছিলাম, আমি বলছি রাম মুসলমান, আমি মদন মিত্র বলছি… কী করবেন!' সভায় তাঁর এই মন্তব্যের পরই পাল্টা সরব হয়েছে বিজেপি।

মদন মিত্রের মন্তব্যে বিতর্কের ঝড়।
মদন মিত্রের মন্তব্যে বিতর্কের ঝড়।

শুধু মদন মিত্র নন, বিজেপির অমিত মালব্যের তোপ গিয়েছে ফিরহাদ হাকিমের দিকেও। বহু আগে ফিরহাদের উর্দু ভাষা নিয়ে এক মন্তব্যকেও নিজের পোস্টে টেনে এনে তা নিয়ে সরব হন বিজেপির অমিত মালব্য। পোস্টে তুলে ধরেন সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গও। অমিত মালব্য তাঁর পোস্টে সদ্য মদন মিত্রের তরফে শ্রীরামচন্দ্রকে নিয়ে করা মন্তব্য ঘিরেও ক্ষোভ উগরে দেন। পোস্টে অমিত মালব্য লেখেন,'তৃণমূল কংগ্রেস সর্বদা মুসলিমদের তোষণ করেছে এবং বাঙালি হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে। পশ্চিমবঙ্গে, তারা ইচ্ছাকৃতভাবে মুসলিম ভোট সুরক্ষিত করার জন্য নির্লজ্জ ভোটব্যাংকের রাজনীতি করেছে। তারা এক দশকেরও বেশি সময় ধরে এটি করে আসছে।'

( Vastu shastra tips: দরজার দিক অনুযায়ী বেছে নিতে হবে পাপস! কেনার আগে বাস্তুশাস্ত্রের এই টিপসগুলি সঙ্গে রাখুন)

( Gajakeshari Yog: ২০২৬ সালের শুরুতেই সৌভাগ্য বর্ষণ একগুচ্ছ রাশিতে! গজকেশরী যোগে লাকি কারা?)

এদিকে, বিতর্কের কেন্দ্রে থাকা ওই ভাইরাল ভিডিয়োতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) মদন মিত্র বলেন,' প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন। রামের টাইটেল কী ছিল? তখন উনি বলেন, রাম, লক্ষ্মণ, দশরথ..আমি বলি ঠিক করে বলুন, শুধু নাম বললে তো হবে না। আমি বলছি রাম মুসলমান ছিলেন।' এদিকে, মদন মিত্রের এই বক্তব্য প্রসঙ্গে, বিজেপির দিলীপ ঘোষের খোঁচা,' কোন সময় এই কথা বলেছেন, দিন নাকি রাত? সেটাই তো আসল প্রশ্ন।' এদিকে, অমিত মালব্য তাঁর পোস্টে লেখেন,' মমতা বন্দ্যোপাধ্যায় এখনও জনসমক্ষে বারবার হিন্দু-বিরোধী বক্তব্য দেওয়ার জন্য এই নেতাদের গ্রেফতার করেননি। তিনি এই ধরনের বক্তব্যের নিন্দাও করেন না।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe