Pakistani Beggars: বেইজ্জতির একশেষ! হাজার-হাজার পাক ভিখারিকে পাকিস্তানে পাঠাল এই আরব দেশ, কী ঘটছে?

কী ঘটেছে পাকিস্তান ঘিরে?

Published on: Dec 18, 2025, 18:18:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রিপোর্ট বলছে, শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করার জন্য হাজার হাজার পাকিস্তানি নিজের দেশ ছেড়ে বিদেশে রওনা হতে চাইছে। ভিন দেশের মাটিতে গিয়ে ভিক্ষাবৃত্তি ও অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়া ঘিরে পাকিস্তানিদের নিয়ে বেশ কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে সংযুক্ত আরব আমিরশাহি ও সৌদি আরবের কপালে। এই দুই দেশই পাকিস্তানি নাগরিকদের ঘিরে যাচাই পর্ব বেশ কঠোর করে রেখেছে! এরই মাঝে সৌদি আরব ৫৬ হাজার পাকিস্তানি ভিখারিকে, পাকিস্তানে প্রত্যর্পণ করেছে।

বেইজ্জতির একশেষ! ৫৬ হাজার পাক ভিখারিকে পাকিস্তানে পাঠাল এই আরব দেশ, তথ্য দিল খোদ ইসলামাবাদই!
বেইজ্জতির একশেষ! ৫৬ হাজার পাক ভিখারিকে পাকিস্তানে পাঠাল এই আরব দেশ, তথ্য দিল খোদ ইসলামাবাদই!

কিছু মাস আগেই পাকিস্তানি নাগরিকদের ভিসা নিয়ে বিধি নিষেধ কড়া করেছে সংযুক্ত আরব আমিরশাহি। অভিযোগ, আমিরশাহির মাটিতে নেমেই পাকিস্তানের বহু নাগরিক অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ছেন। গত বছর, সৌদি আরব, পাকিস্তানকে অনুরোধ করেছিল যে ভিক্ষুকরা যেন ওমরাহ ভিসার অপব্যবহার করে পবিত্র শহর মক্কা ও মদিনায় ভিক্ষা করার জন্য না যান। এরপর এল সৌদি আরব থেকে ৫৬ হাজার পাকিস্তানি ভিখারিকে পাকিস্তানে প্রত্যর্পণের তথ্য।

রিপোর্ট বলছে,ইসলামাবাদ তার হাজার হাজার নাগরিককে এক্সিট কন্ট্রোল লিস্ট (ইসিএল) বা নো-ফ্লাই লিস্টে রাখার কয়েক মাস পর জাতীয় পরিষদে পাকিস্তানের একটি সংসদীয় প্যানেলের তরফে চাঞ্চল্যকর পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে।

( Vastu shastra tips: দরজার দিক অনুযায়ী বেছে নিতে হবে পাপস! কেনার আগে বাস্তুশাস্ত্রের এই টিপসগুলি সঙ্গে রাখুন)

( Bangladesh Latest: ইউনুস সরকারের উপদেষ্টা নজরুলের শাশুড়ির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ!)

অবৈধ অভিবাসন ও সংগঠিত ভিখারি সিন্ডিকেট রুখতে ২০২৫ সালে, পাক কর্তৃপক্ষ বিমানবন্দরে ৬৬,১৫৪ জন যাত্রীকে নামিয়ে দেয়, এই পরিসংখ্যানেপ তথ্য দিয়েছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা FIA। এই ঘটনা যে পাকিস্তানের ভাবমূর্তির জন্য কতটা ক্ষতিকর তা উঠে এসেছে এফআইএ-র ডিরেক্টরের কথাতেই! এফআইএ-এর ডিরেক্টর রিফাত মুখতার বলেছেন, এই নেটওয়ার্কগুলি পাকিস্তানের সুনাম নষ্ট করছে। তিনি উল্লেখ করেন যে এই প্যাটার্নটি কেবল উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ ছিল না, তিনি বলেন, আফ্রিকা ও ইউরোপ ভ্রমণের পাশাপাশি কম্বোডিয়া ও থাইল্যান্ডের মতো গন্তব্যে পর্যটন ভিসার অপব্যবহারের ক্ষেত্রেও একই রকম ঘটনা ধরা পড়েছে।

এফআইএর ডিরেক্টর মুখতারের মতে, ভিক্ষাবৃত্তির অভিযোগে দুবাই প্রায় ৬,০০০ জনকে ফেরত পাঠিয়েছে, আর আজারবাইজান প্রায় ২,৫০০ পাকিস্তানি ভিক্ষুককে প্রত্যর্পণ করেছে। করাচির ‘দ্যা নিউজ ইন্টারন্যাশনাল’র খবর অনুযায়ী, মুখতার বলেছেন, ' সম্প্রতি সৌদি আরব থেকে ৫৬,০০০ পাকিস্তানিকে প্রত্যর্পণ করা হয়েছে, যারা সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More