মে'তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। প্রাথমিকভাবে মাসিক পূর্বাভাসে এমনই ইঙ্গিত দেওয়া হল বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে। বাংলাদেশের আবহাওয়া দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, মে'তে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি বা দুটি নিম্নচাপ। সেটার একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তবে শেষপর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা, সেই সম্ভাব্য সাইক্লোনের অভিমুখ কোনদিকে হবে, সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে। আর ভারতের মৌসম ভবনের তরফে যে মাসিক পূর্বাভাস প্রকাশ করা হয়েছে, তাতেও ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
মে'তে বাংলা-সহ ভারতের আবহাওয়া কেমন থাকবে?

এমনিতে ভারতের মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মে'তে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে ভারতের বেশিরভাগ অংশে। চলতি মাসে স্বাভাবিকের থেকে ১০ শতাংশ বেশি হতে পারে বৃষ্টি। ১৯৭১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তথ্যের নিরিখে মে'তে গড় বৃষ্টির পরিমাণ হল ৬১.৪ মিলিমিটার। এবার দেশের অধিকাংশ অংশে সেই গড়ের থেকে বেশি বৃষ্টিপাত হবে বলেই অনুমান করছে মৌসম ভবন।
সেইসঙ্গে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মে'তে দেশের অধিকাংশ জায়গায় তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। তাপপ্রবাহের দিনের সংখ্যাও পশ্চিমবঙ্গ-সহ অধিকাংশ জায়গায় থাকবে স্বাভাবিক। ফলে অত্যধিক তাপপ্রবাহের সম্ভাবনা মে'তে নেই বলে মনে করছেন আবহবিদরা।
দক্ষিণবঙ্গের সব জেলায় জারি কমলা সতর্কতা
{{/usCountry}}দক্ষিণবঙ্গের সব জেলায় জারি কমলা সতর্কতা
{{/usCountry}}তারইমধ্যে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে প্রতিটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে। সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়।
উত্তরবঙ্গের ৩ জেলায় কমলা সতর্কতা, কোথায় ভারী বৃষ্টি?
উত্তরবঙ্গেরও সব জেলায় (দর্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) সতর্কতা জারি করা হয়েছে সোমবার। সব জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়া বইবে। শুধুমাত্র মালদায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলার পাশাপাশি মালদায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি পাঁচটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।