...
...
Next Story

Cyclone chances during Durga Puja 2026: ঘূর্ণিঝড় পুজোর সময় আছড়ে পড়ছে সত্যিই? আতঙ্কিত না হয়ে জেনে নিন বাস্তবটা

Cyclone chances during Durga Puja 2026: দুর্গাপুজোর সময় কি ঘূর্ণিঝড় আসছে? দুর্গাপুজোর সময় কি ব্যাপক বৃষ্টি হবে? পুজোর কয়েকদিন আগে সেটাই আপামর বাঙালির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আবহবিদরা কী বলছেন ঘূর্ণিঝড় নিয়ে?

Published on: Oct 5, 2026, 17:59:10 IST
Advertisement

Cyclone chances during Durga Puja 2026: দুর্গাপুজোর সময় কি সত্যিই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে? কয়েকটি পূর্বাভাস মডেলে সেরকম ইঙ্গিত দেওয়ার পরে আপাতত সেটাই কয়েক কোটি টাকার প্রশ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে। যদিও আবহবিদদের মতে, দুর্গাপুজোর সময় বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হয়ে উঠেছে। তবে সেই সিস্টেম আদৌও ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা এখনই হলফ করে বলা সম্ভব নয়। একইভাবে এখনই এটা বলা সম্ভব নয় যে যদি নিম্নচাপ তৈরি হয়, তার জেরে পশ্চিমবঙ্গের দুশ্চিন্তা কতটা বাড়বে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।

৩ নিম্নচাপ অক্ষরেখা ও ২ ঘূর্ণাবর্ত আছে

দুর্গাপুজোর সময় ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
দুর্গাপুজোর সময় ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

এমনিতে বর্তমানে তিনটি নিম্নচাপ অক্ষরেখা এবং দুটি ঘূর্ণাবর্তের কারণে চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হতে পারে। বজ্রপাতের মাত্রা বেশি থাকতে পারে এই সময়। আর আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

আরও পড়ুন: Behala FTO and 2nd Kolkata Airport: রাফালের কাছেই নামবে সাধারণ বিমান! বেহালায় FTO, কলকাতায় দ্বিতীয় এয়ারপোর্টের ভাবনা

একটা বাঁকের উপর নির্ভর করতে পারে অনেক কিছু

তবে সেই শুষ্ক আবহাওয়া দুর্গাপুজোর সময়ও থাকবে কিনা, তা নির্ভর করছে বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলা একটি সিস্টেমের উপরে। আপাতত যা ইঙ্গিত, তাতে রবিবারের পরে বঙ্গোপসাগের নয়া নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি কোনদিকে যাবে, তা নিয়ে আপাতত স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। যদি সেই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের দিকে হয়, তাহলে দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে দুর্যোগের তেমন আশঙ্কা থাকবে না। কিন্তু সেটি পশ্চিমবঙ্গের দিকে ঘুরে গেলে পুজোর সময় ঘনিয়ে আসতে পারে দুর্যোগ।

তারইমধ্যে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটারের মতো। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আরও পড়ুন: SC To Delhi Police: 'ভয় তৈরি করতে হবে...,' দিল্লিতে নারী নির্যাতন বন্ধে পুলিশকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

আবর মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি ঝোড়ো হাওয়ার জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks