...
...
Next Story

ED raid Kolkata Police Officer House: শুভেন্দু অনেক অভিযোগ করেন, সেই পুলিশ অফিসারের বাড়িতেই রেড ইডির, তল্লাশি বেহালায়

ED raid Kolkata Police Officer House: কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Published on: Apr 19, 2026, 09:41:40 IST
Advertisement

ED raid Kolkata Police Officer House: শুভেন্দু অধিকারী বারবার যে পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁর বাড়িতে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারের সঙ্গে সম্পর্কিত তিনটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ওই তিনটি জায়গার মধ্যে দুটি হল কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের। ইডির আধিকারিকরা জানিয়েছেন যে বালিগঞ্জে সোনা পাপ্পুর মামলা সংক্রান্ত আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় সেই অভিযান চালানো হচ্ছে।

শান্তনুকে সরানোর দাবি তোলা হয় বিজেপির তরফে

ভোটের আগে কলকাতায় সক্রিয় ইডি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
ভোটের আগে কলকাতায় সক্রিয় ইডি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

সূত্রের খবর, আজ সকাল-সকাল শান্তনুর বালিগঞ্জ ফার্ন রোডের বাড়িতে হাজির হন ইডির অফিসাররা। তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এমনিতে শান্তনুর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলেছে বিজেপি। দিনকয়েক আগেই পদ্মশিবিরের তরফে অভিযোগ করা হয়, প্রকাশ্য মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছেন তিনি।

আরও পড়ুন: Rain Forecast till 25th April: গরমের জন্য টানা ৭ দিন সতর্কতা জারি, বৃষ্টিও হবে কয়েকটি জেলায়, বৃহস্পতিতে ৯টিতে

শান্তনুর বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর

আবার গত বছর অগস্টে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অভিযোগ করেছিলেন, বেআইনিভাবে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। করা হয়েছে পদোন্নতিও। সেইসঙ্গে পুলিশি নিগ্রহের অভিযোগ তুলে কলকাতা পুলিশের পরিবারের সদস্যদের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল, সেটার চিত্রনাট্য শান্তনুই তৈরি করেছিলেন বলে অভিযোগও তুলেছিলেন শুভেন্দু।

সেই শান্তনুর বাড়িতে তল্লাশির মধ্যেই বেহালায় জয়ের বাড়িতে ইডির রেড চলছে। সূত্রের খবর, গোলপার্কে গন্ডগোলের প্রধান অভিযুক্ত সোনার বাড়িতে তল্লাশির সময়ই জয়ের নাম সামনে এসেছিল। তারপর তাঁকে তলব করা হয়েছিল। তবে তাতে সাড়া দেননি জয়। যাঁর বাড়িতে আগেও তল্লাশি চালিয়েছে ইডি। আর রবিবার আরও একবার তাঁর বাড়িতে চলছে ইডির রেড।

আরও পড়ুন: Arms Recovered: ৬টি সিঙ্গল শটার বন্দুক-১৪ রাউন্ড কার্তুজ! ভোটের মুখে খাস কলকাতাতে ভয়ঙ্কর ছবি, রাজাবাজার...

আর ইডির সেই অভিযান চলছে, যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হতে আর চারদিন বাকি আছে। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। আর আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফার। দ্বিতীয় দফায় কলকাতায় ভোট হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe