Egg in Kolkata Schools Mid Day Meal: ডিম বাদ পড়ছে না পড়ুয়াদের পাত থেকে! তবে কলকাতার স্কুলে মিড ডে মিল দেবে ইসকনই
Egg in Kolkata Schools Mid Day Meal: ডিম বাদ পড়ছে না পড়ুয়াদের পাত থেকে। তবে কলকাতার সরকারি এবং সরকার-পোষিত স্কুলে মিড ডে মিল দেবে ইসকনই। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাহলে কীভাবে ডিম দেওয়া হবে?
Egg in Kolkata Schools Mid Day Meal: কলকাতার স্কুলের মিড ডে মিলে ডিম দেবে না ইসকন। তবে পড়ুয়াদের পাত থেকে যাতে ডিম বাদ না পড়ে, সেজন্য বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার নবান্নে সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ৮০,৩৭৫টি সরকারি এবং সরকারি-সহায়তাপ্রাপ্ত স্কুলে কম্পোজিট স্কুল গ্রান্ট প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগামী ১ অগস্ট থেকে কলকাতার সরকারি ও সরকার-পোষিত স্কুলে মিড ডে মিল হিসেবে ইসকন সাত্ত্বিক এবং প্রোটিনযুক্ত খাবার প্রদান করবে। সেইসঙ্গে পড়ুয়াদের পুষ্টির দিকটি মাথায় রাখতে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ডিম দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আসলে এবার রাজ্য বাজেট পেশের সময় ঘোষণা করা হয়েছিল যে পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার সরকারি ও সরকার-পোষিত স্কুলে মিড ডে মিল প্রদানের দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। আর তারপরই একটি অংশের আক্রমণের মুখে পড়েছিল রাজ্য সরকার। শুরু হয়েছিল বিতর্ক। প্রশ্ন উঠেছিল যে তাহলে কি ডিম বন্ধ হয়ে যাচ্ছে? কারণ ইসকন তো সাত্ত্বিক বা নিরামিষ খাবার দেবে।
যদিও সেই পাইলট প্রজেক্ট শুরু হওয়ার ঠিক আগেই মুখ্যমন্ত্রী সেই যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন। তাঁর কথায়, ‘পয়লা অগস্ট থেকে পাইলট প্রজেক্ট (পরীক্ষামূলকভাবে) হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে। ইসকন সাত্ত্বিক, শুদ্ধ, প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবে।'
আলাদা করে মিড ডে মিলে ডিম থাকছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
{{/usCountry}}
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, 'তার বাইরেও আমরা SHG-র (স্বনির্ভর গোষ্ঠীর) মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদাভাবে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামিদিনের ভবিষ্যৎকে প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি।’
তারইমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের প্রতিটি প্রান্তের স্কুলে মিড ডে মিল ব্যবস্থা আমূল পালটে ফেলা হচ্ছে। দূর করা হচ্ছে বৈষম্য। প্রাথমিক এবং হাইস্কুলের ক্ষেত্রে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। যা ১ অগস্ট থেকেই কার্যকর হবে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Egg in Kolkata Schools Mid Day Meal: ডিম বাদ পড়ছে না পড়ুয়াদের পাত থেকে! তবে কলকাতার স্কুলে মিড ডে মিল দেবে ইসকনই
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe