...
...
Next Story

Rain Forecast South Bengal Update: আকাশের মুখ ভার সকাল থেকে, আজ ৬ জেলায় ভারী বৃষ্টি, নিম্নচাপ আরও ‘খেলা’ দেখাবে কাল

Rain Forecast South Bengal Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই আকাশের মুখ ভার হয়ে আছে। তারইমধ্যে আজ নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের ছ'টি জেলায় ভারী বৃষ্টি হবে। রবিবার আরও বাড়বে বৃষ্টির দাপট।

Published on: Jul 4, 2026, 07:38:13 IST
Advertisement

Rain Forecast South Bengal Update: আরও শক্তি বাড়িয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নিজের উপস্থিতি জানান দিচ্ছে নিম্নচাপ। আজ (শনিবার) এবং আগামিকাল (রবিবার) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। বিশেষত রবিবার তো সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। বাকি আটটি জেলায় ভারী বৃষ্টিও হবে। সবমিলিয়ে শনিবার নিজের একটা ঝলক দেখাবে নিম্নচাপ। আর রবিবার নিজের স্বরূপ দেখাবে বলে মনে করছেন আবহবিদরা। সেই পরিস্থিতিতে গরমও কিছুটা কমবে।

আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের ছ'টি জেলায় ভারী বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে পিটিআই)
নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের ছ'টি জেলায় ভারী বৃষ্টি হবে। (ছবি সৌজন্যে পিটিআই)

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির জন্য ওই ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি ন'টি জেলাতেও মোটামুটি ভালোমতোই বৃষ্টি হবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে আজ ঝড়ও দেবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে।

আগামিকাল ৭ জেলায় কমলা সতর্কতা, ভারী বৃষ্টি বাকি ৮টিতেও

আরও পড়ুন: Kolkata PNG Expansion Latest Update: পাইপে করে কলকাতায় গ্যাস আনার কাজে ‘প্রাণ’ ফিরল, চন্দননগরে কবে PNG পরিষেবা শুরু?

আর ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি আটটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Kalyani-Salt Lake-Sonarpur Bus Route: ৩ নয়া রুটে বাস চালু! লাভ কল্যাণী, ব্যারাকপুর, নিউটাউন, সোনারপুরের; রইল টাইমটেবিল

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছে। কলকাতায় ইতিমধ্যে নিম্নচাপের মেঘ পৌঁছে গেলেও আজ মূলত বর্ষার মতো বৃষ্টি হবে মহানগরীতে। রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe