...
...
Next Story

CPIML on Mamata's proposal: ‘রাস্তায় নামুন, আমরা….’, মমতার হাত মেলানোর প্রস্তাব শুনেই সরাসরি বার্তা CPIML-র!

CPIML on Mamata's proposal: ‘রাস্তায় নামুন, আমরা….’, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মেলানোর প্রস্তাব শুনেই সরাসরি বার্তা দিলেন সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, তাঁরা তো রাস্তাতেই আছেন।

Published on: May 10, 2026, 12:35:34 IST
Advertisement

CPIML on Mamata's proposal: বিজেপির বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামার পরামর্শ দিল সিপিআই (এম-এল) লিবারেশন। শনিবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর বাম ও অতিবামদের নিয়ে জোট বাঁধার প্রস্তাবের প্রেক্ষিতে সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, ‘গোটা দেশজুড়ে বিজেপি বিরোধী একটা বড় প্ল্যাটফর্ম রয়েছে, ইন্ডিয়া। সেই জোটে কংগ্রেস, তৃণমূল, বামপন্থীরা সবাই আছে। পশ্চিমবঙ্গে বিজেপির সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে আমরা প্রথম দিন থেকেই আন্দোলনে রাস্তায় আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় নামুন। রাস্তাতেই সব বিরোধীদের দেখা হবে।’

মমতার জোট ঐক্যের বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব নিয়ে মুখ খুলল সিপিআই (এম-এল) লিবারেশন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক CPIML Liberation, West Bengal সি পি আই এম-এল লিবারেশন, পশ্চিমবঙ্গ)
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব নিয়ে মুখ খুলল সিপিআই (এম-এল) লিবারেশন। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক CPIML Liberation, West Bengal সি পি আই এম-এল লিবারেশন, পশ্চিমবঙ্গ)

আর তিনি সেই মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমোর প্রস্তাবের প্রেক্ষিতে। শনিবার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ও পাঁচ মন্ত্রীর শপথের দিনেই রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ভয় না পেয়ে বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছে, তৃণমূল কংগ্রেস থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য, (তাহলে গ্রহণ) করবেন। তা নাহলে করবেন না। এটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনও অসুবিধা নেই।’

আরও পড়ুন: Thalapathy Vijay Cabinet Ministers: TVK-র ‘মুকুল রায়’ থেকে IRS অফিসার, ডাক্তার- বিজয়ের 'নবরত্ন'-র পরিচয় চমকপ্রদ, কে?

সময়ও দিয়ে দেন মমতা

সেইসঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'এমনকী আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনও ইগো নেই। আমি সবাইকে নিয়েই চলতে চাই। আজ যা অবস্থা, আজ যা অবস্থা, তাতে যদি বিজেপিকে রুখতে হয়, তাহলে লেফটিস্ট সবাইকে, আল্ট্রা-লেফট সবাইকে....আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, জাতীয় পার্টির সবাইকে, যার যতটুকু শক্তি আছে। দিল্লিতেও আমরা লড়াই করছি, তেমন বাংলাতেও আমরা জোট বাঁধব। যদি কোনও রাজনৈতিক দল এ ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে চান, আমি চারটে থেকে ছ'টা পর্যন্ত অফিসে আছি। আমায় জানাবেন, আমি নিশ্চয়ই কথা বলল।'

যদিও মমতার সেই প্রস্তাব খারিজ করে দেয় সিপিআইএম। শনিবারই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে জায়গা করে দিয়েছেন মমতাই। দেশে বিজেপি বিরোধিতার সময় তাঁর দল দূরত্ব বজায় রেখে চলত। ফলে বিজেপি বিরোধিতার প্রশ্নে মমতা বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন সুজন। তাঁর কথায়, ‘বিজেপি যে একটা ভয়ংকর শক্তি, একটা ফ্যাসিবাদী শক্তি, মানুষ এটা ক্রমশ বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন। বিশেষ করে বাংলা তার সভ্যতা, সংস্কৃতি সবমিলিয়ে বিজেপিকে রুখতে হবে - এটা নিয়ে কোনও সন্দেহ নেই। বামপন্থী শক্তি মানুষকে সঙ্গে নিয়েই সেই কাজ করবে। সমস্ত মানুষকেই সেই দায়িত্ব পালন করতে হবে - এটা নিয়ে কোনও সন্দেহ নেই।’

আরও পড়ুন: Agni Advanced Missile Trial: ১টা মিসাইল ছুড়েই অনেক জায়গায় হামলা, পরীক্ষা ভারতের, ওটাই দেখা গিয়েছে বাংলাদেশে?

সেইসঙ্গে সিপিআইএম নেতা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সেই ক্রেডিবিলিটি (বিশ্বাসযোগ্যতা) আছে? ওঁর কথায় সবাই আসবেই না কেন? ওঁর গোটা বাহিনীই তো এখন বিজেপি হয়ে গেল।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe