Abhishek Banerjee Properties: অভিষেকের ঠিক কতটা সম্পত্তি আছে? ভিডিয়ো করে বলে দিলেন কুণাল!

Abhishek Banerjee Properties: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক কতটা সম্পত্তি আছে? ভিডিয়ো করে বলে দিলেন বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। অভিষেকের সম্পত্তির নাম করে সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা ঘুরে বেড়াচ্ছে।

Published on: May 20, 2026, 20:59:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek Banerjee Properties: সম্পত্তি বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ‘রিটার্ন’ করতে ময়দানে নামলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি দাবি করলেন, অভিষেকের সম্পত্তির নাম করে সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা ঘুরে বেড়াচ্ছে। দাবি করা হচ্ছে যে ওই তালিকা নাকি কলকাতা পুরনিগমের। কিন্তু সেই তালিকা সম্পূর্ণভাবে ভুয়ো এবং ভিত্তি। ওই তালিকায় বিভিন্ন ঠিকানার উল্লেখ আছে। বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁর সম্পত্তি আছে বলেও দাবি করা হয়েছে। কিন্তু তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন কুণাল। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, অভিষেকের আসল সম্পত্তির বিবরণ জানতে তাঁর হলফনামা দেখা উচিত। সেখানেই তাঁর সম্পত্তির উল্লেখ আছে। কুণালের কথায়, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা ঘোষণা করা তাঁর নির্বাচনী হলফনামায় করা আছে।’

কুণাল ঘোষ।
কুণাল ঘোষ।

আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কুণালের

সেই রেশ কুণাল হুঁশিয়ারি দিয়েছেন, যাঁরা তথ্য যাচাই না করেই অভিষেকের নামে ভুয়ো ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, বিজেপিও ওই তালিকা নিয়ে সরকারিভাবে কিছু বলেনি।

আরও পড়ুন: Infiltrators deport to Bangladesh: ধরব, BSF-র হাতে দেব, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য 'ডিপোর্ট' আইন চালু শুভেন্দুর

‘আমি কারও ইজারা নিইনি’, দাবি করেন ফিরহাদ

তারইমধ্যে অভিষেকের বাড়িতে কলকাতা পুরনিগমের তরফে যে নোটিশ পাঠানো হয়েছে, তা নিয়ে দায় ঝেড়ে ফেলেছেন মেয়র ফিরহাদ হাকিম। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সম্পত্তি বিতর্ক নিয়ে প্রশ্নের জবাবে কলকাতার মেয়র বলেন, ‘ওঁর পার্সোনাল ব্যাপারে আমি কোনও কথা বলতে পারব না। কারণ আমি কারও ইজারা নিইনি। আমার কেএমসির নিয়মটা বলার দরকার ছিল, সেটা বলে দিলাম।’

আরও পড়ুন: Indian Navy New Addition: সমুদ্রের 'গার্ডিয়ান'! নৌসেনার হাতে নয়া জাহাজ তুলে দিল কলকাতা, নামে জড়িয়ে ইতিহাস

‘এটা আমার এক্তিয়ারের মধ্যে নয়’, দাবি করেন ফিরহাদ

সেইসঙ্গে কলকাতার মেয়র বলেন, ‘এই ব্যাপারে আমার কোনও নলেজ নেই। আর থাকার কথাও নয়। কেএমসি (কলকাতা পুরনিগম) বিল্ডিং বিভাগ কাকে নোটিশ দেবে, কাকে দেবে না, কোন নোটিশের কী সেকশন, সেটা আমাদের পলিসি ম্যাটার নয় (নীতিগত বিষয় নয়)। এটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। এই ঘটনা নিয়ে ওয়াকিবহল নই।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More