HS Results 2026: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের কতক্ষণ পরে রেজাল্ট দেখা যাবে ওয়েবসাইটে? মার্কশিট কবে?

HS Results 2026: আগামিকাল উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে। প্রথমে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। তারপর ওয়েবসাইটে দেখা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। অনলাইনে কোথা থেকে রেজাল্ট দেখতে হবে? কখন থেকে দেখা যাবে?

Published on: May 13, 2026, 18:00:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

HS Results 2026: আর ২৪ ঘণ্টাও বাকি নেই। অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। তারপরই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আগামিকাল (বৃহস্পতিবার, ১৪ মে) সকাল ১০ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল। প্রতিবারের মতো প্রাথমিকভাবে সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হবে। তবে ওয়েবসাইটে ফলাফল দেখার জন্য আরও ৩০ মিনিট অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের। সকাল ১১ টা থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখা যাবে। আর সেটা দেখা যাবে হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইটেই। হিন্দুস্তান টাইমস বাংলার ওয়েবসাইটে (https://www.hindustantimes.com/bangla) এসে সরাসরি উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন। তাছাড়াও সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল।

আগামিকাল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
আগামিকাল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

কবে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে?

এবার মার্কশিট ও সার্টিফিকেটও পরীক্ষার্থীরা দিনের দিন পেয়ে যাবেন। কারণ সংসদের তরফে দিনের দিনই (১৪ মে) মার্কশিট এবং সার্টিফিকেট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে।

আরও পড়ুন: WB performance in ISC 2026 Result: মুখস্থবিদ্যা নয়, জ্ঞানের যাচাই করতেই ISC-তে বাজিমাত বাংলার, ‘প্রথম’ হলেন ৭ জন

সংসদের তরফে জানানো হয়েছে, আগামিকাল সংসদের নির্ধারিত ৫৬টি ক্যাম্প অফিস থেকে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। সকাল ১১ টা থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট এবং সার্টিফিকেট। আর সেদিনই পড়ুয়াদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট দিতে হবে।

আরও পড়ুন: South Point School in CBSE 12th Results: CBSE দ্বাদশে ৯০ শতাংশের গণ্ডি পার সাউথ পয়েন্টের ১২৬ জনের, টপার কারা? রইল তালিকা

প্রথমবার সেমিস্টার ব্যবস্থায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

এমনিতে গত মাসেই কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনসের (CISCE) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আইএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। আজ প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। ফলে আপাতত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন পড়ুয়ারা।

আরও পড়ুন: ISC Topper on Lefist Politics: ‘আমি বামপন্থী’, বললেন ISC-তে প্রথম হওয়া বাংলার মেয়ে, পরে যোগ দিতে চান রাজনীতিতে

যে পরীক্ষা এবার নয়া ধাঁচে হয়েছে। কারণ সেমিস্টার প্রথা চালু হওয়ার পরে এই প্রথম উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হচ্ছে। ২০২৪ সালে সেমিস্টার প্রথা চালু হয়েছে। আর এবার প্রথম ব্যাচের পড়ুয়ার উচ্চমাধ্যমিক দিয়েছেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More