Amit Shah's viral reply to girl: 'জলদি আসুন, খুব গরম', যুবতীর আর্জিতে শাহ বললেন '১০ মিনিটে পৌঁছাচ্ছি'
Amit Shah's viral reply to girl: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে। সেই আবহে হালকা মেজাজে মন জিতে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ইনস্টাগ্রাম কমেন্ট নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। রাজনৈতিক প্রচারের কড়াকড়ির মাঝেও এই মানবিক ও হালকা মেজাজের কথোপকথন মন জয় করেছে নেটিজেনদের। ভাইরাল হয়ে গিয়েছে সেই রিপ্লাইয়ের স্ক্রিনশট। আর সেটা ঘটেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক মধ্যে।

ঘটনাটি ঠিক কী?
সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় যখন শাহের পশ্চিমবঙ্গ সফরের একটি পোস্ট তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন। সেই পোস্টের কমেন্ট বক্সে এক জনৈক ইউজার লেখেন, ‘জলদি আ যাইয়ে অমিতজি ((দ্রুত চলে আসুন অমিতজি)। এই গরমের মধ্যে অনেকক্ষণ ধরে রোড শোয়ের জন্য আমরা দাঁড়িয়ে আছি।’
সাধারণত হাই-প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বদের সোশ্যাল মিডিয়া টিমের পক্ষ থেকে ব্যক্তিগত কমেন্টের উত্তর দেওয়া হয় না। কিন্তু সবাইকে চমকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই সেই কমেন্টের উত্তর দেন। তিনি পাল্টা লেখেন, ‘দেরি হওয়ার জন্য ক্ষমাপ্রার্থী। ১০ মিনিটেই আসছি।’
সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল
অমিত শাহের এই সংক্ষিপ্ত অথচ আন্তরিক উত্তরটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এই উত্তরটিকে 'প্রম্পট রিপ্লাই' বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বাহবা দিচ্ছেন। অনেকে বলছেন, আধুনিক রাজনীতিতে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনের এটি একটি স্মার্ট কৌশল। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া যে এখন প্রধান অস্ত্র, স্বরাষ্ট্রমন্ত্রীর এই ছোট পদক্ষেপটি তারই প্রমাণ।
বঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ব
পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন টানটান উত্তেজনা। ২০২৬ সালের নির্বাচনী রণকৌশল সাজাতে বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস- উভয়ই মরিয়া। অমিত শাহের এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর জনসভায় উপচে পড়া ভিড় এবং মানুষের আবেগ যখন তুঙ্গে, ঠিক তখনই ডিজিটাল মাধ্যমে এই কথোপকথন বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


