...
...
Next Story

Kolkata Bus Services Latest Update: মার্চের মধ্যে কলকাতায় ১,০০০ নতুন বাস নামছে? শুভেন্দু বললেন ‘CM খালি হাতে আসে না’

Kolkata Bus Services Latest Update: মার্চের মধ্যে কলকাতায় ১,০০০ নতুন বাস নামছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ‘মুুখ্যমন্ত্রী খালি হাতে আসে না।’ আজ কসবা থেকে ৫০টি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Published on: Jul 21, 2026, 15:10:50 IST
Advertisement

Kolkata Bus Services Latest Update: চারশো বাস কেনার জন্য টেন্ডার ডাকতে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামী মার্চের মধ্যে ১,০০০ নতুন বাস কিনে রাস্তায় নামানো হতে পারে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘CM (মুখ্যমন্ত্রী) তো খালি হাতে আসেন না। ৪০০ বাস চেয়েছেন। টেন্ডার করে দিন। ৪০০ বাসের টাকা পেয়ে যাবেন। আমায় সিএস (মুখ্যসচিব) বলছিলেন, ৪০০ তো আপনি এখন দিন। আমরা রেডি। আপনি বলে যান, ২০২৭ সালের মার্চের মধ্যে ১,০০০ নতুন বাস আপনি দিতে পারবেন।’

৫০টি নয়া এসি বাসকে সবুজ পতাকা দেখালেন শুভেন্দু

আজ কসবা থেকে ৫০টি বাসের উদ্বোধন করা হবে। (ছবি সৌজন্যে পিটিআই)
আজ কসবা থেকে ৫০টি বাসের উদ্বোধন করা হবে। (ছবি সৌজন্যে পিটিআই)

মুখ্যমন্ত্রী সেই মন্তব্য করেছেন কসবা থেকে কলকাতার বিভিন্ন রুটে ৫০টি এসি বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে। ওই ৫০টি বাসের মধ্যে ৪২টি সিএনজির (কম্প্রেসড ন্যাচারাল গ্যাস)। অর্থাৎ সিএনজির মাধ্যমে চলাচল করবে। বাকি বাসগুলি ইলেকট্রিক-চালিত। সেখান থেকেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন যে মার্চের মধ্যে ১,০০০ নতুন বাস নামানো হতে পারে।

আরও পড়ুন: Bengal Volvo Bus Routes in India: বাংলা থেকে ৩,০০০ ভলভো বাস চালু হবে! যাবে ভারতের বিভিন্ন রুটে, ঘোষণা ডিপো নিয়েও

কোন রুটে নয়া বাস চালানো হবে?

আর আজ যে নয়া ৫০টি বাসের উদ্বোধন করা হল, সেগুলি নতুন এবং পুরনো মিলিয়ে বিভিন্ন রুটে চালানো হবে বলে সূত্রের খবর। পরিবহণ দফতর সূত্রের খবর, কয়েকটি রুটে বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। আবার বন্ধ হয়ে যাওয়া একাধিক পুরনো রুটেও নতুন করে পরিষেবা চালু করছে পরিবহণ দফতর। আর সেই লক্ষ্যেই নয়া বাসগুলিকে ব্যবহার করা হবে সূত্রের খবর।

এমনিতে সপ্তাহততিনেক আগেই পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, দুর্গাপুজোর আগে কলকাতার রাস্তায় নতুন ৪৬০টি বাস নামানো হবে। পরিবেশের স্বার্থে এবং আধুনিক পরিবহণ ব্যবস্থার কথা মাথায় রেখে অধিকাংশ নয়া বাসই হবে ইলেকট্রিক। কয়েকটি সিএনজি বাস থাকবে। আর হাতেগোনা ডিজেল-চালিত বাস থাকবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী।

আরও পড়ুন: Kolkata Night Bus Services: কলকাতায় রাতেও চলবে সরকারি বাস! ‘নাইট সার্ভিস’ ফেরানোর তোড়জোড় রাজ্যের

তিনি আরও জানান, ধীরে-ধীরে কার্বন নিঃসরণ একেবারে শূন্যে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু যতদিন না পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হচ্ছে, ততদিন বাস্তবতাকে মেনে চলতে হবে। আর সেই রেশ ধরেই কয়েকটি ডিজেল-চালিত বাসও চালানো হবে বলে জানান পরিবহণ মন্ত্রী। যিনি একাধিকবার অভিযোগ করেছেন যে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের পরিবহণ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe