Kolkata Metro Network Latest Update: শীঘ্রই কলকাতায় মেট্রোর নেটওয়ার্ক ১৩০ কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাবে। আশ্বাস দিলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্তা। আপাতত কলকাতায় মেট্রোর মোট পাঁচটি রুট চালু আছে। যার দৈর্ঘ্য ৭৫ কিলোমিটারের মতো। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে) ৩২ কিমি অংশ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর করিডরের ১৬.৬ কিমি অংশ, পার্পল লাইনের জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ৭.৭৫ কিমি অংশ, ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত ৭.০৪ কিমি এবং অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ১০ কিমি অংশে মেট্রো পরিষেবা চালু আছে।
স্বাধীনতা দিবসে বিশেষ পরিকল্পনার ঘোষণা
আর মেট্রো নেটওয়ার্কের সেই বিস্তারের বিষয়ে আজ মেট্রো রেল ভবনে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় বলেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোর পদস্থ আধিকারিক ও কর্মীরা। জাতীয় পতাকা উত্তোলন করে শুভেচ্ছা জানান মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার। পতাকা উত্তোলনের পর ভাষণে মেট্রোর ভবিষ্যৎ পরিকল্পনা ও সাফল্যের নানা খতিয়ান তুলে ধরেন।
কলকাতা মেট্রো নিয়ে বড় স্বপ্ন
মেট্রোর জেনারেল ম্যানেজার জানান, কলকাতা ও তার আশেপাশের উপনগরীগুলিকে সংযোগ করতে মেট্রো কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমান নেটওয়ার্কের পরিধি বাড়িয়ে খুব দ্রুত ১৩০ কিলোমিটারে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। এতে যেমন যাত্রীদের যাতায়াতের সময় অনেকটাই কমবে, তেমনই শহরের ট্র্যাফিক জট এড়িয়ে পথচলা আরও মসৃণ হবে।
যাত্রী সংখ্যায় রেকর্ড ও আয়ে বড় সাফল্য
গত কয়েক বছরে কলকাতার বুকে নতুন নতুন মেট্রো রুট চালু হওয়ায় যাত্রী সংখ্যা এক লাফে অনেক বেড়েছে। পরিসংখ্যান তুলে ধরে মেট্রোর জেনারেল ম্যানেজার জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা মেট্রো প্রায় ২৩.৬ কোটি যাত্রী পরিবহণ করেছে। সেই পরিসংখ্যানই প্রমাণ করে যে তিলোত্তমার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মেট্রো কতখানি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে।
{{/usCountry}}গত কয়েক বছরে কলকাতার বুকে নতুন নতুন মেট্রো রুট চালু হওয়ায় যাত্রী সংখ্যা এক লাফে অনেক বেড়েছে। পরিসংখ্যান তুলে ধরে মেট্রোর জেনারেল ম্যানেজার জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা মেট্রো প্রায় ২৩.৬ কোটি যাত্রী পরিবহণ করেছে। সেই পরিসংখ্যানই প্রমাণ করে যে তিলোত্তমার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে মেট্রো কতখানি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে।
{{/usCountry}}আরও পড়ুন: প্রথম থেকে দ্বাদশের সিলেবাস বদল! সিলেবাস কমিটির তিন দিনের আবাসিক শিবির, চূড়ান্ত সিদ্ধান্ত...
শুধু যাত্রী সংখ্যাই নয়, রাজস্ব আদায়ের ক্ষেত্রেও নতুন মাইলফলক ছুঁয়েছে কলকাতা মেট্রো। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে মেট্রোর মোট আয় হয়েছে ১৬৬ কোটি টাকা। যা আগের বছরের ঠিক এই একই সময়ের আয়ের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি। আয়ের এই রেকর্ড বৃদ্ধি মেট্রো পরিষেবার আধুনিকীকরণ এবং নতুন রুট চালুর সুফল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
যাত্রী নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ নজর
যাত্রী সংখ্যা বাড়ার পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষায় কোনও খামতি রাখতে রাজি নয় মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর জেনারেল ম্যানেজার দাবি করেছেন, ভবিষ্যতে এই সম্প্রসারণের পাশাপাশি ট্রেন চলাচলের নির্ভুলতা, স্টেশনের আধুনিকীকরণ এবং যাত্রী নিরাপত্তার মান বাড়াতে কলকাতা মেট্রো একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করছে।