কালবৈশাখী দিয়েই শেষ হবে কলকাতার মার্চ? তেমনই সম্ভাবনার কথা জানালেন আবহবিদরা। তাঁরা জানিয়েছেন, সোমবার রাতে মার্চের চতুর্থ কালবৈশাখী পেয়েছে কলকাতা। মঙ্গলবারও সেরকম সম্ভাবনা আছে। মহানগরীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতায় ঝড়ের বেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে। সেজন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে কলকাতায়।
মঙ্গলবার কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড় উঠতে পারে বলেও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আশপাশে।
আরও পড়ুন: জোট জট অব্যাহত! আরও ৭ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, সন্দেশখালি থেকে লড়ছেন কে?
মঙ্গলবার কলকাতার পারদ পতন, কত বৃষ্টি হল?
১) আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। শুধু তাই নয়, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি। সেটা একধাক্কায় ৩.৩ ডিগ্রি কমে গিয়েছে।
২) সোমবার সকাল ৬ টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৬ টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৪.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
{{/usCountry}}২) সোমবার সকাল ৬ টা ৩০ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৬ টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ৪.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
{{/usCountry}}আরও পড়ুন: WB Assembly Election: নির্বাচনের আগেই 'ভোটপরবর্তী হিংসার' উস্কানি? মমতার প্রচারেই নিষেধাজ্ঞার দাবি
সকালেই জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি
তারইমধ্যে আজ সকালের দিকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-বৃষ্টি হয়েছে। পাশাপাশি ঝড়ও উঠেছে। প্রাথমিকভাবে সকালে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়। একইরকম সতর্কতা জারি করা হয় পূর্ব মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনায়।
আরও পড়ুন: পাহাড়ে জমজমাট চতুর্মুখী লড়াই! গোর্খা আবেগে শান দিয়ে প্রার্থী ঘোষণা অজয় এডওয়ার্ডের, দার্জিলিংয়ে...
সকালেই ৫০ কিমিতে ঝড় কোথায়?
আবার আগামী ঘণ্টাতিনেকের জন্য হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সকাল ৮ টা ১৫ মিনিট থেকে পরবর্তী দু'তিন ঘণ্টায় হুগলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে দমকা বাতাস। দমকা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার ছুঁয়ে ফেলতে পারে বলেও আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।