...
...
Next Story

Durga Puja Weather Forecast 2026: পুজোয় নিম্নচাপও টলাতে পারবে না বাংলাকে! ভারী বৃষ্টির ভয় নেই, কোন কোন জেলা ভিজবে?

Durga Puja Weather Forecast 2026: পুজোয় নিম্নচাপও টলাতে পারবে না পশ্চিমবঙ্গকে। কারণ এবারের পুজোয় ভারী বৃষ্টির ভয় নেই। পুজোর সপ্তাহে (১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর) অল্পবিস্তর ভিজবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। কোন কোন জেলা ভিজবে মূলত?

Published on: Oct 9, 2026, 06:56:14 IST
Advertisement

Durga Puja Weather Forecast 2026: পুজোর সপ্তাহে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা কার্যত নেই। কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে পারে, সেটির সম্ভাব্য অভিমুখ হবে অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু উপকূল। ফলে সম্ভাব্য নিম্নচাপের তেমন মারাত্মক কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। বরং পরোক্ষ প্রভাবে মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাও উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে অল্পবিস্তর বৃষ্টি হবে। অর্থাৎ পুজোয় ঘূর্ণিঝড় আসছে, ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে, এসব কোনও আশঙ্কাই নেই পশ্চিমবঙ্গে।

রবিবার ঘূর্ণাবর্ত, মঙ্গলবার নিম্নচাপ তৈরির আশঙ্কা

পুজোর সময় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
পুজোর সময় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটির প্রভাবে দু'দিন পরই অর্থাৎ মঙ্গলবার জন্মাতে পারে একটি নিম্নচাপ। সেটি পরবর্তীতে শক্তি বাড়াতে থাকবে। আর এগিয়ে যাবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে। অর্থাৎ সম্ভাব্য নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে আসবে না।

পুজোর আগেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়

আর তাতেই দুর্গাপুজোয় স্বস্তি পাবে পশ্চিমবঙ্গ। এমনকী পুজোর আগে বর্ষাও বিদায় নেবে বাংলা থেকে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার এখন যে কিছুটা বৃষ্টি হচ্ছে, সেটা রবিবার থেকে কমে যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয়ার (মঙ্গলবার) মধ্যেই হয়তো পশ্চিমবঙ্গ থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায়ের ঘোষণা করে দেওয়া হবে। সেক্ষেত্রে নিম্নচাপ এবং ফিরতি মৌসুমী বায়ুর প্রভাবে মূল বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু উপকূলের দিকে। আর বাংলা কাটাতে পারবে ঝঞ্জাটহীন পুজো।

মহালয়ায় বৃষ্টি, শুষ্ক খটখটে কতদিন? চতুর্থীতে বৃষ্টি

আরও পড়ুন: Dankuni ₹100 crore Investment: ডানকুনিতে ১,০০০ কোটি টাকার প্রকল্প আসছে, ৪৫ একর জমি অধিগ্রহণ বড় কোম্পানির

মহালয়ার দিন (অর্থাৎ শনিবার) দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর রবিবার থেকে একেবারে শুষ্ক খটখটে থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। রবিবার, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। চতুর্থী তথা বুধবার উপকূলঘেঁষা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: Super El Nino Impact: 'পৃথিবীর প্রায় পুরোটাই লাল!' 'সুপার-ডুপার এল নিনো' নিয়ে চরম সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

উত্তরবঙ্গের ক্ষেত্রেও ছবিটা মোটামুটি একই থাকবে। আজ উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে সব জেলায়। তাই আটটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: Kolkata Metro Durga Puja 2026 Timetable: পুজোয় ভোর ৫টা পর্যন্ত মেট্রো! লাস্ট ট্রেন কখন? কোন লাইন বন্ধ? রইল টাইমটেবিল

তারপর শনিবার এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি হবে বটে। কিন্তু একেবারে কম। ওই দু'দিন উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত পুরোপুরি শুষ্ক থাকবে উত্তরবঙ্গের প্রতিটি জেলা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks