Madhyamik Results 2026: মাধ্যমিকের ফলপ্রকাশ আজ, কখন থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে? নম্বর দেখুন এখানেই

Madhyamik Results 2026: মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে আজ (শুক্রবার)। আর গত কয়েক বছরের মতো এবারও হিন্দুস্তান টাইমস বাংলা থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। কীভাবে রেজাল্ট দেখতে হবে?

Published on: May 08, 2026 12:04 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Madhyamik Results 2026: সেই দিনটা এসেই গেল। আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে ওয়েবসাইটে ফলাফল দেখার জন্য আরও কিছুক্ষণ করতে হবে পরীক্ষার্থীদের। সকাল ১০ টা ১৫ মিনিট থেকে অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি হিন্দুস্তান টাইমস বাংলার পেজ থেকেও নিজেদের রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা।

আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
আজ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

মাধ্যমিকের রেজাল্টের সব আপডেট দেখুন এখানে: https://www.hindustantimes.com/india-news/wbbse-wb-madhyamik-result-2026-live-updates-west-bengal-10th-results-direct-link-toppers-how-to-check-wbresults-nic-in-101778205865492.html

মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখতে হবে অনলাইনে?

১) এই লিঙ্কে ক্লিক করুন - মাধ্যমিকের রেজাল্ট দেখার লিঙ্ক

২) রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে ‘Submit’ করুন।

৩) তাহলেই স্ক্রিনে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর দেখতে পাবেন হিন্দুস্তান টাইমস বাংলার পেজ থেকে।

আরও পড়ুন: UPSC Civil Services Sucess Tips: তিনবার UPSC প্রিলিমস পাশ করতে পারেননি, তারপর IAS 'টপার', কীভাবে বাজিমাত প্রাচীর?

মাধ্যমিকের মার্কশিট কবে দেওয়া হবে?

পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবারই পর্ষদের নির্ধারিত ক্যাম্প বা শিবির থেকে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণের প্রক্রিয়া শুরু করা হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। সেইসঙ্গে পর্ষদের তরফে জানানো হয়েছে, ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট।

আরও পড়ুন: UPSC Civil Services Prelims Strategy: UPSC প্রিলিমসের CSAT ও GS নিয়ে ভয়? কাটানোর গোপন টিপস দিলেন ৮ বার পাশ করা কুণাল

শেষ চার দশকে কোন বছরে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কত ছিল?

১) ১৯৮৮ সাল: ৫০ শতাংশ।

২) ১৯৮৯ সাল: ৭০.২৩ শতাংশ।

৩) ১৯৯০ সাল: ৫৫.৫৭ শতাংশ।

৪) ১৯৯১ সাল: ৫৯.৩৯ শতাংশ।

৫) ১৯৯২ সাল: ৬৯.৩৬ শতাংশ।

৬) ১৯৯৩ সাল: ৬৩.৬৬ শতাংশ।

৭) ১৯৯৪ সাল: ৬৫.৫৪ শতাংশ।

৮) ১৯৯৫ সাল: ৬৭.৭৫ শতাংশ।

৯) ১৯৯৬ সাল: ৬৫.৩৩ শতাংশ।

১০) ১৯৯৭ সাল: ৬৮.১৫ শতাংশ।

১১) ১৯৯৮ সাল: ৬৯.৪৭ শতাংশ।

১২) ১৯৯৯ সাল: ৬৮.৯৪ শতাংশ।

১৩) ২০০০ সাল: ৭০.৪৫ শতাংশ।

১৪) ২০০১ সাল: ৭০.২৩ শতাংশ।

১৫) ২০০২ সাল: ৭০.১৯ শতাংশ।

১৬) ২০০৩ সাল: ৭০.৪৫ শতাংশ।

১৭) ২০০৪ সাল: ৭১.৬১ শতাংশ।

১৮) ২০০৫ সাল: ৭০.৫১ শতাংশ।

১৯) ২০০৬ সাল: ৬৪.৯৫ শতাংশ।

২০) ২০০৭ সাল: ৭৪.৫৭ শতাংশ।

২১) ২০০৮ সাল: ৭২.৪৬ শতাংশ।

২২) ২০০৯ সাল: ৮১.৭৪ শতাংশ।

২৩) ২০১০ সাল: ৮১.৭৮ শতাংশ।

২৪) ২০১১ সাল: ৮০.৫৭ শতাংশ।

২৫) ২০১২ সাল: ৮১.০৬ শতাংশ।

২৬) ২০১৩ সাল: ৮১.৮১ শতাংশ।

২৭) ২০১৪ সাল: ৮২.২৪ শতাংশ।

২৮) ২০১৫ সাল: ৮২.৬৬ শতাংশ।

২৯) ২০১৬ সাল: ৮৫.৭৪ শতাংশ।

৩০) ২০১৭ সাল: ৮৫.৬৫ শতাংশ।

৩১) ২০১৮ সাল: ৮৫.৪৯ শতাংশ।

৩২) ২০১৯ সাল: ৮৬.০৭ শতাংশ।

৩৩) ২০২০ সাল: ৮৬.৩৪ শতাংশ।

৩৪) ২০২১ সাল: ১০০ শতাংশ।

৩৫) ২০২২ সাল: ৮৬.৬ শতাংশ।

৩৬) ২০২৩ সাল: ৮৬.১৫ শতাংশ।

৩৭) ২০২৪ সাল: ৮৬.৩১ শতাংশ।

৩৮) ২০২৫ সাল: ৮৬.৫৬ শতাংশ।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More