...
...
Next Story

WBTC New Buses in Kolkata Route: ৪০০-র বেশি নয়া সরকারি বাস আসছে কলকাতা এলাকায়! কোন রুটে AC নামবে? কোথায় নন-এসি?

WBTC New Buses in Kolkata Route: ৪০০-র বেশি নয়া সরকারি বাস আসছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। সেই তালিকায় এসি ইলেকট্রিক বাস এবং নন-এসি সিএনজি-চালিত বাসের পাশাপাশি মিডি বাসও আছে। যেগুলি বিভিন্ন রুটে নামানো হবে।

Published on: Nov 19, 2026, 10:48:33 IST
Advertisement

WBTC New Buses in Kolkata Route: কলকাতা ও সংলগ্ন এলাকায় চালানোর জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের হাতে আসছে আরও ৪৩৫টি বাস। যে তালিকায় আছে ২০০-র বেশি নন-এসি সিএনজি-চালিত বাস। আবার ১৫০-র বেশি এসি ইলেকট্রিক বাসের পাশাপাশি ভলভো কোচ যুক্ত করা হতে পারে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের বহরে। পরিবহণ দফতর সূত্রে খবর, আপাতত যা ঠিক আছে, তাতে ৮০ শতাংশেরও বেশি বাস হবে ইলেকট্রিক বা সিএনজি-চালিত। সব বাসগুলি হাতে চলে এলে আমজনতার নিত্যদিনের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এসি ইলেকট্রিক ও নন-এসি সিএনজি বাস কোথায় নামবে?

৪০০-র বেশি নয়া সরকারি বাস আসছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই ও ন্যানো ব্যানানা দ্বারা সংশোধিত)
৪০০-র বেশি নয়া সরকারি বাস আসছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই ও ন্যানো ব্যানানা দ্বারা সংশোধিত)

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, যে ইলেকট্রিক এসি বাসগুলি যুক্ত করার পরিকল্পনা আছে, সেগুলির মধ্যে ৩০টির আসন সংখ্যা হবে ৪০। বাকি ১২০টির মতো বাস এমনই হবে যে সেগুলি শহরাঞ্চল এবং শহরতলির ব্যস্ত রুটের চাপ সামলাতে পারবে। একইভাবে সিএনজি বাসগুলিকে এমন রুটে নামানো হবে, যেখানে নন-এসি পরিষেবার চাহিদা বেশি আছে।

আরও পড়ুন: Auto Driver Daughter Success Story: ITI-তে প্রথম হলেন অটোচালকের মেয়ে, সংস্কৃতে পান গোল্ড মেডেলও, সংবর্ধনা দেবেন মোদী

আর পরিকল্পনা মতো সেইসব বাস রাস্তায় নামানো হলে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত অনেকটা মসৃণ হয়ে উঠবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের মতে, এসি ইলেকট্রিক বাসগুলিকে হাওড়া, কলকাতা, সল্টলেক, নিউ টাউন এবং শহরতলির গুরুত্বপূর্ণ রুটে ব্যবহার করা হতে পারে। আবার নন-এসি সিএনজি বাসগুলি চালানো হবে শহরাঞ্চল এবং শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে।

আবার যে কয়েকটা মিডি বাস কেনা হবে, সেগুলিকে এমন জায়গায় ব্যবহার করা হতে পারে, যেখানে যাত্রীদের চাপ অতটাও বেশি নয় এবং রাস্তা কম চওড়া। ওই মহলের মতে, এমন কয়েকটি জায়গা আছে, যেখানে বড় বাস চালানো লাভজনক নাও হতে পারে। অতটা চাহিদা নাও থাকতে পারে যাত্রীদের। আর রাস্তা তুলনামূলকভাবে ছোটো হওয়ায় বড় বাস চালানো কিছুটা হলেও অসুবিধাজনক হতে পারে। সেই পরিস্থিতিতে ওই সব রুটে মিডি বাস চালানো হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: Hindu and Muslim Growth Estimate: ৯ বছরেই বিশ্বে মুসলিমদের সংখ্যা হবে সবথেকে বেশি! ২০৭০ সালে ভারতে কত হিন্দু থাকবেন?

প্রধানমন্ত্রী ই-বাস সেবা কর্মসূচিতে যোগের পথে পশ্চিমবঙ্গ

তারইমধ্যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ই-বাস সেবা কর্মসূচিতে যোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মর্মে ইতিমধ্যে কাজকর্ম শুরু করা হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। যে কর্মসূচির আওতায় পিপিপি মডেলে ১০,০০০ ইলেকট্রিক বাস নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks