ফেব্রুয়ারির শেষদিনে প্রকাশিত ভোটার তালিকায় 'বৈধ' ছিলেন। কিন্তু আজ তাঁদেরই নাম 'বিচারাধীন' দেখাতে শুরু করেছিল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এমনই অভিযোগ তোলেন অনেক ভোটারই। অভিযোগ ওঠে যে গত ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে বৈধ ভোটারের তকমা পেলেও এপিক নম্বর দিয়ে কমিশনের ওয়েবসাইট থেকে সার্চ করলে দেখাচ্ছিল যে সংশ্লিষ্ট ভোটারের ভাগ্য ঝুলে আছে। অর্থাৎ 'বিচারাধীন' (Elector in under Adjudication) দেখাচ্ছে। আবার কোনও কোনও ক্ষেত্রে ‘No Result Found’ দেখানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
সরকারিভাবে কমিশনের তরফে কিছু বলা হয়নি

প্রাথমিক সেই বিষয়টি নিয়ে সরকারিভাবে আপাতত কিছু বলা হয়নি। তবে কমিশনের সূত্র উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয় যে প্রযুক্তিগত সমস্যার কারণে এরকম হচ্ছে। ওয়েবসাইট থেকেই নাম দেখতে এল এরকম সমস্যা হচ্ছে বলে দাবি করেন কমিশনের ওই আধিকারিক।
আরও পড়ুন: IPAC Case in SC: 'আদালত ধরেই নিচ্ছে মুখ্যমন্ত্রী অপরাধ করেছেন?', আইপ্যাক মামলায় বলল রাজ্য সরকার
এখন ঠিক হয়ে গিয়েছে সমস্যা
পরবর্তীতে অবশ্য সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে কংগ্রেস নেত্রী দেবাঞ্জনা দেব বলেন, ‘প্রথম দিন থেকেই আমার নাম ভোটার তালিকায় ছিল। আমার শুনানির ডাক আসেনি। বিচারাধীন তালিকায় ছিল না আমার নাম। পুরো স্বচ্ছ। আমার বাবার নাম, ঠাকুরদার নাম, ঠাকুমার নাম ছিল ২০০২ সালের ভোটার তালিকায়। কিন্তু (আজ) হঠাৎ করে দেখলাম যে আমার নামও আন্ডার অ্যাডজুডিকেশনে দেখাচ্ছে। আমিও অবৈধ হয়ে গিয়েছিলাম। তবে এখন ঠিক হয়ে গিয়েছে।’
আরও পড়ুন: UPI Transaction Rule: পিন ভুলে গেলেও পাঠানো যাবে টাকা! UPI ইউজারদের জন্য সুখবর, কত টাকা পর্যন্ত?
কাল রাতেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে
{{/usCountry}}আরও পড়ুন: UPI Transaction Rule: পিন ভুলে গেলেও পাঠানো যাবে টাকা! UPI ইউজারদের জন্য সুখবর, কত টাকা পর্যন্ত?
কাল রাতেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে
{{/usCountry}}আর সেই ঘটনা ঘটেছে সোমবার মধ্যরাতের কাছাকাছি প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরে। প্রাথমিক ভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল, রাত ৯টা নাগাদ প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা। তবে পরে গিয়ে মধ্যরাতের কিছু আগে প্রকাশিত হয়। রাত প্রায় পৌনে বারোটা নাগাদ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট আপলোড করা হয় কমিশনের ওয়েবসাইটে। কমিশনের তরফে জানানো হয়, সেখানে গিয়েই নিজের নাম খুঁজতে পারেন ভোটাররা। এর জন্য voters.eci.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
শুধু তাই নয়, সেই তালিকা রাজ্যজুড়ে বুথ, জেলাশাসকের দফতর, মহকুমা শাসকের দফতর, বিডিওয়ের দফতরে টাঙানোর কথা ছিল। কিন্তু অভিযোগ উঠেছে যে প্রাথমিকভাবে সেই কাজটা করেনি কমিশন।