...
...
Next Story

Land Khatian Online Application: এই কাজের জন্য মমতা সরকার টাকা নিত, ফ্রি করে দিলেন শুভেন্দুরা, লাগবে না এক পয়সাও

Land Khatian Online Application: এই কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা নিত। ফ্রি করে দিলেন শুভেন্দু অধিকারী। লাগবে না এক পয়সাও। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝঞ্জাটমুক্ত এবং সহজলভ্য হয়, তাতে নিশ্চিত করতে তাঁরা বদ্ধপরিকর।

Published on: Jul 03, 2026 02:59 PM IST
Advertisement

Land Khatian Online Application: জমির খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করার সময় আর কোনও টাকা লাগবে না। আবেদন ফি বাবদ যে টাকা নেওয়া হত, তা মকুব করে দেওয়া হচ্ছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ, ঝঞ্জাটমুক্ত এবং সহজলভ্য হয়, তা নিশ্চিত করতে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, খতিয়ান (Record-of-Rights) এবং জমির দাগের তথ্য (Plot Information) পাওয়ার জন্য পূর্ববর্তী সরকার (মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার) যে অ্যাপ্লিকেশন ফি (enquiry charges) আদায় করত, তা আমরা আনুষ্ঠানিকভাবে মকুব করেছি।’

এক ক্লিকেই মিলবে তথ্য, ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, 'এখন থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আপনাদের খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করতে পারবেন। এই ডিজিটাল জমির রেকর্ডগুলি পাওয়ার জন্য কোনওরকম আবেদন ফি বা অথেন্টিকেশন ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যজুড়ে সমস্ত জমির মালিক বিশেষত কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আপনার জমি, আপনার অধিকার,আপনার তথ্য এখন থেকে মাত্র এক ক্লিকের আওতায়।'

আরও পড়ুন: Debraj Chakraborty Arrest Details: ছেলের অন্নপ্রাশনে কাদের নেমতন্ন করবে? ঠিক করতে গিয়েই পুলিশের জালে ফাঁসল দেবরাজ

অতীতে বাংলায় এরকম বাজে সিস্টেম ছিল না, দাবি মুখ্যমন্ত্রীর

তারইমধ্যে আজ নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পশ্চিমবঙ্গের বিধায়কদের দু'দিনের বিশেষ কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই প্রশিক্ষণ কর্মসূচিতে লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যপাল আর এন রবি, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুরা যোগ দিয়েছেন। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, অতীতে পশ্চিমবঙ্গে এরকম বাজে সিস্টেম ছিল না। সিপিআইএমের আমলে পার্টি অফিস থেকে সব কাজ করা হত। আর গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেসের আমলে কী হয়েছে, তা নিয়ে কিছু বলছেন না বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

তারইমধ্যে লোকসভার স্পিকারকে নিশানা করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেছেন, আমার কর্তব্য ছিল আজ বিধানসভার অধ্যক্ষ আয়োজিত বিধায়কদের কর্মশালায় উপস্থিত থাকা। বন্দেমাতরম, জনগণমন, প্রদীপ প্রজ্জ্বলন পর্যন্ত ছিলাম। আমি লোকসভা, বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কিন্তু এটা আমার সিদ্ধান্ত যে আমি কিছু ব্যক্তির বক্তব্য শুনব কি না। আমি ঠিক করলাম, শুনব না।'

আরও পড়ুন: Mamata and Abhishek Banerjee Case Update: মমতার হলফনামা তলব হাইকোর্টের! ভাইপো অভিষেক ধাক্কা খেলেন আদালতের আরও ১ দরজায়

সেইসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে এসেছি। কারণ, লোকসভার অধ্যক্ষ সম্মানীয়। কিন্তু তিনি তৃণমূলের দল ভাঙানোর চেষ্টার সাংসদদের বরখাস্ত করার বদলে ছাড় দিচ্ছেন। রাজ্যের অধ্যক্ষকে সম্মান করি, কিন্তু তিনি নিরপেক্ষ কাজ করছেন বলে অনুভব করছি না। আগের দিন আমাকে অন্যায়ভাবে বলতে দেওয়া হয়নি। আমি ওঁদের মুখে নীতিকথা শুনব না।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON