Bengal Oil and Natural Gas Exploration: নদিয়া, মুর্শিদাবাদ-সহ ৪ জেলায় তেল ও গ্যাস উঠবে এবার? ONGC-কে সবুজ সংকেত রাজ্যের

Bengal Oil and Natural Gas Exploration: নদিয়া, মুর্শিদাবাদ-সহ ৪ জেলায় তেল ও গ্যাস উঠবে এবার? ভারতের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনকারী সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনকে (ওএনজিসি) সবুজ সংকেত দিল রাজ্য সরকার।

Published on: Jul 21, 2026, 23:23:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bengal Oil and Natural Gas Exploration: পশ্চিমবঙ্গের চারটি জেলায় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য ওএনজিসিকে অনুমতি দিল রাজ্য সরকার। সেই তালিকায় আছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা। মঙ্গলবার বিধানসভায় শিল্প ও বাণিজ্য দফতরের বাজেট পেশের সময় শিল্পমন্ত্রী তাপস জানিয়েছেন, ২০২৫ সালের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়মের আওতায় ভারতের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনকারী সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনকে (ওএনজিসি) সেই অনুমোদন দেওয়া হয়েছে। সবমিলিয়ে রাজস্বও বাড়বে রাজ্যের।

নদিয়া, মুর্শিদাবাদ-সহ ৪ জেলায় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য ওএনজিসিকে অনুমতি দিল রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো গুগলের বানানো)
নদিয়া, মুর্শিদাবাদ-সহ ৪ জেলায় তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য ওএনজিসিকে অনুমতি দিল রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো গুগলের বানানো)

অশোকনগর থেকে প্রায় ১০৪ কোটি টাকা রাজস্ব আসবে, ধারণা রাজ্যের

তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়া মিলিয়ে মোট ২,৮৭২.৬ বর্গফুটের জায়গায় তেল ও গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে ওএনজিসিকে। অশোকনগর প্রকল্প রাজ্য সরকার প্রায় ১০৪ কোটি টাকা রাজস্ব পাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর বাকি তিন জেলায় অনুমোদনের ক্ষেত্রে শিল্পমন্ত্রী বলেছেন, 'চুক্তি অনুযায়ী, যা আয় হবে, তার থেকে রাজ্যের কোষাগারে রাজস্ব ঢুকবে।'

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

রাজ্যে আরও বিনিয়োগ বাড়বে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ

সবমিলিয়ে ওই জোড়া প্রকল্পের ফলে রাজ্যে আরও বিনিয়োগ আসবে বলে আশাবাদী শিল্প দফতর। ওই মহলের তরফে দাবি করা হয়েছে, পেট্রোলিয়াম ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে। তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। গড়ে উঠবে অনুসারী শিল্প। সেইসঙ্গে আরও বেশি করে তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ করা হবে। পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদনও হবে বলে আশাপ্রকাশ করেছেন শিল্প দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: Durgapur Industrial Project: দুর্গাপুরে কারখানা খুলছে শীঘ্রই! তাপস বললেন ‘বেঁচে থাকলে রতন টাটার পায়ে ধরতাম’

রানাঘাট ও কনকপুরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে, আগেই জানায় কেন্দ্র

এমনিতে অনেকদিন ধরেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে প্রাকৃতিক গ্যাস এবং তৈল ভাণ্ডারের অনুসন্ধান চালাচ্ছে ওএনজিসি। ২০২৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, ২,৭৩০ মিটার পর্যন্ত খনন করে উত্তর ২৪ পরগনার কনকপুলে (গোবরডাঙা ও মসলন্দপুর সংলগ্ন এলাকা) প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। আবার ২,৭১৯ মিটার পর্যন্ত খনন করে নদিয়ার রানাঘাটেও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More