...
...
Next Story

Govt Jobs and SSC Recruitment News: পুলিশ-সহ রাজ্যের বিভিন্ন দফতরে ১০১৪৬ শূন্যপদে চাকরি, জানুয়ারিতেই শেষ SSC নিয়োগ

Govt Jobs and SSC Recruitment News: রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরে আরও ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা।

Published on: Nov 23, 2026, 16:59:17 IST
Advertisement

Govt Jobs and SSC Recruitment News: আগামী জানুয়ারির মধ্যেই এসএসসি নিয়োগ শেষ করা হবে বলে আশাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, জানুয়ারির মধ্যে দফায়-দফায় স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী মে পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে জানুয়ারির মধ্যেই ধাপে-ধাপে নিয়োগ শেষ করে ফেলা হবে বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তারইমধ্যে আরও ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

চুক্তিভিত্তিক পদেও নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে

আরও ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
আরও ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠকের পরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি), হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বা পুলিশ রিক্টুরমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন দফতরে ১০,১৪৬ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসকের মাধ্যমে কয়েকজনকে চুক্তিভিত্তিক পদেও নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Gomata Killing Ban in WB: 'গোমাতা কাটতে দেব না, যা খুশি ব্যাখ্যা করুন’, কাদের ১ লাখ টাকা দেবেন শুভেন্দুরা?

কোন দফতরে কতজনকে নিয়োগ করা হবে?

১) সবথেকে বেশি শূন্যপদ আছে স্বরাষ্ট্র দফতরে।

২) পুলিশ এবং ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে (ইএফআর) ৯,২৫০ জনকে নিয়োগ করা হবে। ইএফআর ১,০০০ জনকে নিয়োগের প্রস্তাব আছে। সাব-ইনস্পেক্টর পদে ৬৫০, কনস্টেবল পদে ৮,০০০ জনকে নিয়োগ করা হবে। রাইফেলম্যানে শূন্যপদের সংখ্যা ৬০০। অ্যান্টি-নারকোটিক্সে ৪৮ ও সাইবার ক্রাইমে ১৬০ জনকে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: Jadavpur Research Scholar: বিশ্বমঞ্চে বাংলার মেধা! গুগলের পিএইচডি ফেলোশিপ পেলেন যাদবপুরের গবেষক ছাত্র

SSC-র একাদশ-দ্বাদশ মেধাতালিকা, নবম-দশমের ইন্টারভিউ

এমনিতে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬,০০০ জনের চাকরি বাতিলের পরে নতুন করে এসএসসি নিয়োগ হচ্ছে। ইতিমধ্যে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের বাড়তি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সেই ইন্টারভিউ চলবে। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে। তারপর হবে কাউন্সেলিং প্রক্রিয়া।

আরও পড়ুন: Modi-Balen Meet: মোদীর সঙ্গে বৈঠকে বালেন শাহ, ভারত-নেপাল সম্পর্ক মজবুত করার বার্তা, উদ্বোধন অযোধ্যা-জনকপুর ট্রেন

আবার সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে নবম-দশম শ্রেণির ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে। তারপর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়ে নিয়োগ দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। আর গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে কয়েকদিন আগেই।

 

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks