...
...
Next Story

Rain Forecast in South Bengal: টানা ৩ দিন ঝড়-বৃষ্টির দাপট বাড়বে, আবহাওয়ার ‘খেলায়’ গরম কেটে যাবে দক্ষিণবঙ্গে

টানা ৩ দিন ঝড়-বৃষ্টির দাপট বাড়বে, আবহাওয়ার ‘খেলায়’ গরম কেটে যাবে দক্ষিণবঙ্গে। কারণ চারদিনে সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) তিন-পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। একাধিক জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

Published on: Apr 6, 2026, 09:54:01 IST
Advertisement

সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। একাধিক জেলায় ঝড়ের বেগ ৪০-৫০ কিমির গণ্ডি ছুঁয়ে ফেলবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চারদিনে সর্বোচ্চ তাপমাত্রা (দিনের তাপমাত্রা) তিন-পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। পরবর্তী দু'দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বৃদ্ধি পাবে।

জেলায়-জেলায় বৃষ্টি আজ, উঠবে ঝড়

টানা ৩ দিন ঝড়-বৃষ্টির দাপট বাড়বে, আবহাওয়ার ‘খেলায়’ গরম কেটে যাবে দক্ষিণবঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
টানা ৩ দিন ঝড়-বৃষ্টির দাপট বাড়বে, আবহাওয়ার ‘খেলায়’ গরম কেটে যাবে দক্ষিণবঙ্গে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি। ওই জেলাগুলির অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

মঙ্গলবার ৬০ কিমিতে ঝড় উঠবে একাধিক জেলায়

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারইমধ্যে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় আবার ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।

বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ওই জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিমি।

আরও পড়ুন: India-Bangladesh Border Plan: বাংলাদেশ সীমান্তে পাহারা দেবে সাপ ও কুমির! অনুপ্রবেশ রুখতে BSF-র মাস্টার প্ল্যান

ঝড়ের জন্য বৃহস্পতিবারও হলুদ সতর্কতা জারি

বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশি দম্পতির কীর্তির পর্দাফাঁস! বেঙ্গালুরুতে কী চলছিল? শেষে সীমান্তে এসে…

সার্বিকভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের বেগ কিছুটা বেশি থাকবে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

ঝড়-বৃষ্টি কমবে কবে থেকে?

শুক্রবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার এবং রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe