রবিবার শুরু। সেদিন পশ্চিমবঙ্গের ছ'টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আর সোমবার হুগলি, বর্ধমান-সহ রাজ্যের ১৩টি জেলায় হবে বৃষ্টি।তার আগে গরমও বাড়বে দাপিয়ে। দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে কমবে ফারাক।কোন কোন জেলায় বৃষ্টি হবে?
আগামী রবিবার এবং সোমবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। দোলের আবহে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ছ'টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। সোমবার আরও বেশি সংখ্যক জেলায় নামতে পারে বৃষ্টি। সেদিন রাজ্যের ১৩টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারইমধ্যে পারদ চড়বেও বিভিন্ন জেলায়।দিনের তাপমাত্রা বৃদ্ধি না পেলেও রাতের পারদ চড়বে। অর্থাৎ দিন এবং রাতের মধ্যে তাপমাত্রার ফারাক কমে যাবে ক্রমশ।
আগামী রবিবার এবং সোমবার পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
{{^htLoading}} {{/htLoading}}
আগামী কয়েকদিনে কতটা বাড়বে গরম?
আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বোচ্চ তাপমাত্রার (দিনের তাপমাত্রা) তেমন কোনও পরিবর্তন হবে না। তবে পরবর্তী তিনদিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। পরের চারদিনে আবার উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।
১) বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের একটি বা দুটি অংশে একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি পাঁচটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
{{^htLoading}} {{/htLoading}}
{{^usCountry}}
৩) সোমবার পাঁচটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে।
{{/usCountry}}
{{#usCountry}}
৩) সোমবার পাঁচটি জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে।
১) বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
২) রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি ১২টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
৩) সোমবার দক্ষিণবঙ্গের আটটি জেলার (হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।