Heavy Rain in Cyclone Akvan Effect: পশ্চিমবঙ্গে আছড়ে পড়ছে না। কিন্তু ঘূর্ণিঝড় অ্যাকভান ভালোই ভেজাবে দক্ষিণবঙ্গকে। আজ যেমন বৃষ্টি হচ্ছে, আগামিকাল তা আরও বাড়বে। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে দিয়ে ওড়িশার গোপালপুরের কাছ দিয়ে উপকূল পার করবে ঘূর্ণিঝড়। সেইসময় ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার মতো থাকবে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ১১০ কিমিতে পৌঁছে যেতে পারে। আর সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে?

১) দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২) হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
শুক্রবার কোন কোন জেলায় সতর্কতা জারি?
১) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২) হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি চারটি জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
{{/usCountry}}২) হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি চারটি জেলার অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
{{/usCountry}}শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে
১) শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে শুধুমাত্র মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি ১৪টি জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
২) রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে।
৩) মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২৫ নভেম্বরও শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।
আরও পড়ুন: PM Modi on Savings: 'খাও, পিও, মৌজ করো' সংস্কৃতি নয় ভারতের, টাকা সঞ্চয়ের উপরে জোর দিন, পরামর্শ মোদীর
কোন কোন কত গতিবেগে ঝড় বইবে?
১) তারইমধ্যে ঝড়ের জন্য আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। বাকি ১৩টি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় বইবে।
২) শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিমি।