...
...
Next Story

WB Rain Forecast till 15th April: ঝড় চলবে আজও, কাল থেকে ‘খেলা’ ঘুরবে আবহাওয়ার, পয়লা বৈশাখে বাংলার ১৪ জেলায় বৃষ্টি

WB Rain Forecast till 15th April: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় চলবে আজও। কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে। কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ৪০-৫০ কিমি। তবে কাল থেকে ‘খেলা’ ঘুরবে আবহাওয়ার। পয়লা বৈশাখে বাংলার ১৪ জেলায় বৃষ্টি।

Published on: Apr 9, 2026, 11:07:46 IST
Advertisement

WB Rain Forecast till 15th April: আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হল। সঙ্গে উঠতে পারে ঝোড়ো হাওয়াও। আবহবিদরা জানাচ্ছেন, মোটামুটি দুপুর থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় আবহাওয়ার উন্নতি হবে। বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের মাঝেমধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে সেই সম্ভাবনা কম। একইভাবে বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গে। কিন্তু অল্পবিস্তর বৃষ্টির অনুকূল পরিস্থিতি আছে। তারইমধ্যে আগামিকাল থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা চার-ছয় ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কিন্তু চৈত্রে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের কোন জেলায় কবে কবে বৃষ্টি হবে?

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় চলবে আজও। বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় চলবে আজও। বৃষ্টি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

১) আজ দক্ষিণবঙ্গের ছ'টি জেলার (কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি ন'টি জেলার (হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তবে ঝড়ের জন্য আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

২) শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।

৩) শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

৫) মঙ্গলবার এবং বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। মঙ্গলবার পড়েছে চৈত্র সংক্রান্তি। আর বুধবার হল পয়লা বৈশাখ।

আরও পড়ুন: Rain Forecast in Kolkata till 14th April: আজও ঝড়-বৃষ্টি চলবে, ‘ঠান্ডা’ থাকবে কলকাতা, পয়লা বৈশাখের আগে পারদ চড়বে কতটা?

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

১) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: PPF Rules: ১৫ বছর নয়, আরও বাড়ানো যায় PPF-র মেয়াদ, কীভাবে করবেন? আয়করেও বিশাল সুবিধা

২) শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারইমধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কারণ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

৩) শনিবার এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে।

৪) সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আরও পড়ুন: UPSC Prelims Tips: UPSC প্রিলিমস পরীক্ষায় এই ৪ ভুল করবেন না, টিপস টপার শক্তি দুবের, কী কী করতে হবে?

৫) মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe