Bengal Weather Forecast till 2nd Oct: বৃষ্টির ‘মুড’ পালটাবে আজ বিকেল থেকেই! পুজোর মাসের শুরুতেই আবার ভাসবে বাংলা?
Bengal Weather Forecast till 2nd Oct: আজ বিকেল থেকে পশ্চিমবঙ্গের বড় অংশের বৃষ্টির ‘মুড’ পালটে যাবে। বাকি জেলাগুলির ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তন হবে মূলত রবিবার থেকে। আর পুজোর মাস অক্টোবরের শুরুতেই কি ভাসবে বাংলা?
Bengal Weather Forecast till 2nd Oct: আজ থেকে বৃষ্টি কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির পরে আজ সকাল থেকেই বিভিন্ন জেলায় রোদ উঠেছে। আবহবিদরা জানিয়েছেন, জলীয় বাষ্পের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ কিছুটা বৃষ্টি হবে। কিন্তু বিকেল থেকেই আবহাওয়ার ভোল পালটে যাবে। কমে যাবে বৃষ্টি। তবে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টি হবে তিনটি জেলায়। সেখানে আবহাওয়ার মোড় ঘুরবে রবিবার-সোমবার থেকে। সবমিলিয়ে পুজোর মাসের (অক্টোবর) শুরুতে অল্পবিস্তর বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে আজ?
টানা বৃষ্টির পরে আজ বিকেল থেকে পশ্চিমবঙ্গের বড় অংশের আবহাওয়ার ‘মুড’ পালটে যাবে। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
{{^htLoading}} {{/htLoading}}
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হতে পারে ভারী বৃষ্টি। ওই জেলাগুলিতে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
পাশাপাশি আজ উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার জন্য ছ'টি জেলায় হলুদ সতর্কতা বহাল থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই জেলাগুলিতে।
তবে রবিবার থেকে সেরকম কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। রবিবার উত্তরবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবার থেকে তো আরও কমে যাবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার (১ অক্টোবর) এবং শুক্রবার (২ অক্টোবর) উত্তরবঙ্গের সব জেলার কয়েকটি অংশে হালকা বৃষ্টি হবে। বৃষ্টির দাপট তেমন থাকবে না।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অবশ্য আজ বিকেল থেকেই মোটামুটি বৃষ্টি ধরে যাচ্ছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার থেকে আরও বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে হালকা বৃষ্টি হবে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Bengal Weather Forecast till 2nd Oct: বৃষ্টির ‘মুড’ পালটাবে আজ বিকেল থেকেই! পুজোর মাসের শুরুতেই আবার ভাসবে বাংলা?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks