Kolkata Teachers on Census 2026 Work: জনগণনার কাজের সময় শিক্ষকদের 'অন ডিউটি' হিসেবে বিবেচনা করতে হবে। সেই মর্মে স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হল কলকাতা পুরনিগমর কর্তৃপক্ষের। পুরনিগমের তরফে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক এবং বিভাগীয় প্রধানদের নির্দেশ দিয়েছে যে শিক্ষকরা জনগণনার কাজে যতটা সময় নিয়োজিত থাকবেন, ততক্ষণ তাঁদের হাজিরা খাতায় বা সার্ভিস রেকর্ডে বাধ্যতামূলকভাবে 'অন ডিউটি' হিসেবে নথিভুক্ত করতে হবে। যে দাবিটা আগে থেকেই করে আসছিলেন শিক্ষকরা। রাজ্যের কয়েকটি পুরসভার তরফে সেই নির্দেশ দেওয়া হলেও কলকাতার শিক্ষকরা ‘বঞ্চিত’ ছিলেন। রবিবার (১৬ অগস্ট) থেকে বাড়ি-বাড়ি দিয়ে জনগণনার কাজ শুরু করার আগে সেই দাবি মেনে নেওয়া হল কলকাতায়।
জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বার্তা কলকাতা পুরনিগমের

কলকাতা পুরনিগমের নির্দেশিকায় জানানো হয়েছে, শহরের একাধিক বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরের কর্মীদের সেনসাসের কাজে ইনুমারেটর এবং সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। দেশের সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা নির্ধারণে এই তথ্য সংগ্রহের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল।
'অন ডিউটি' হিসেবে বিবেচনা করতে হবে শিক্ষকদের
যেহেতু এই জনগণনার কাজ সম্পন্ন করতে কর্মীদের নিয়মিত ফিল্ড ওয়ার্ক বা বাড়ি-বাড়ি গিয়ে সমীক্ষা চালাতে হয়, তাই সাধারণ ক্লাসরুম শিক্ষাদান বা দৈনন্দিন অফিসের কাজের সঙ্গে সময় মেলানো কঠিন হয়ে পড়ে। সেই কারণেই জনগণনার কাজে যুক্ত শিক্ষকদের প্রশাসনিক সুবিধা দিতে এবং কাজের পরিবেশ মসৃণ রাখতে তাঁদের 'অন ডিউটি' হিসেবে বিবেচনা করার নির্দেশ দিয়েছে পুরনিগমের তরফে।
সেনসাস আইনের ১৫এ ও ১৫বি ধারার উল্লেখ
{{/usCountry}}সেনসাস আইনের ১৫এ ও ১৫বি ধারার উল্লেখ
{{/usCountry}}এই বিষয়ে আইনি সুরক্ষা নিশ্চিত করতে সেনসাস অ্যাক্টের দুটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের (১৫এ এবং ১৫বি) কথা স্মারকলিপিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ১৫এ ধারা অনুযায়ী, কোনও কর্মচারী যখন সেনসাস বা আদমশুমারির দায়িত্ব পালন করেন, সেই সময়সীমাকে তাঁর মূল কর্মসংস্থানের অধীনেই সম্পাদিত সার্ভিস বা ডিউটি হিসেবে ধরে নিতে হবে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষক বা কর্মী পদোন্নতি , বার্ষিক ইনক্রিমেন্ট বা অন্য কোনও পেশাগত সুবিধা থেকে কোনওভাবেই বঞ্চিত হবেন না।
১৫বি ধারার আওতায় আবার জনগণনার কাজের সঙ্গে যুক্ত কর্মীদের আইনি সুরক্ষাকবচ প্রদান করা হয়। আইনগত নিয়ম মেনে সুনির্দিষ্ট দায়িত্ব বা কাজ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার সময় কোনও কর্মীর বিরুদ্ধে যাতে আইনি পদক্ষেপ বা মামলা না চালানো যায়, তার সুরক্ষা দেওয়া হয় এই ধারার আওতায়।