...
...
Next Story

Birbhum Cash Recovered Latest Update: 'অপা'-র রেকর্ড বিপদে! মিনারের খাজানা ছুঁল ২৮ কোটি টাকা, এখনও গোনা চলছে, সোনা কত?

Birbhum Cash Recovered Latest Update: 'অপা'-র রেকর্ড ভেঙে দিতে পারেন মিনার মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায়ের 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল। আর বীরভূমের মিনারের বাড়ি থেকে ইতিমধ্যে ২৮.৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।

Published on: Jul 30, 2026, 01:02:22 IST
Advertisement

Birbhum Cash Recovered Latest Update: 'অপা'-র সেই ‘রেকর্ড’ কি টিকবে? নাকি সেই 'রেকর্ড' ভেঙে দেবেন বীরভূমের মিনার মণ্ডল? আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে পশ্চিমবঙ্গ। আপাতত যা খবর, বুধবার রাত ১১ টার মধ্যেই বীরভূমের ‘পাথরবাদশা’ মহম্মদ নাজিবুদ্দিন তথা টুলু মণ্ডলের ভগ্নিপতির বাড়ি থেকে ২৮.৫ কোটি টাকা মিলেছে। এখনও চলছে টাকা গোনার কাজ। যেভাবে লাফিয়ে-লাফিয়ে সেই টাকার অঙ্কটা বাড়ছে, তাতে কেউ-কেউ কটাক্ষ করে বলেছেন যে 'অপা'-র রেকর্ড না রাতেই ভেঙে যায়। কারণ ২০২২ সালের অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। সঙ্গে মিনারের বাড়ি থেকে ১৫ কেজি সোনাও উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।

জুলাই মানেই যকের ধনের হদিশ?

'অপা'-র রেকর্ড ভেঙে দিতে পারেন মিনার মণ্ডল।
'অপা'-র রেকর্ড ভেঙে দিতে পারেন মিনার মণ্ডল।

আর তারপর অনেকেই টিপ্পনি কেটে বলেছেন যে জুলাই মানেই কি যকের ধনের হদিশ মিলবে? ২০২২ সালে এরকমই জুলাইয়ে পার্থ চট্টোপাধ্যায়ের 'বান্ধবী' অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল। কিন্তু চার বছর ঘুরতে না ঘুরতেই আরও এক জুলাইয়েই 'অপা'-র সেই ‘রেকর্ড’ বিপদের মুখে দাঁড়িয়ে আছে।

আরও পড়ুন: Howrah E-Scooters Manufacturing Unit: হাওড়ায় ই-স্কুটার কারখানা হচ্ছে! প্রযুক্তি দেবে থাই সংস্থা, লগ্নি ২৫০ কোটি টাকা

টাকা মিনারের বাড়িতে, আসলে টাকা টুলুর?

নেপথ্যে উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের প্রাক্তন বাসচালক তথা টুলুর ভগ্নিপতি মিনার। বুধবার ভোর থেকে পুলিশ তল্লাশি চালাচ্ছে তাঁর বাড়িতে। কিন্তু টাকা গোনার কাজ শেষ হয়নি। যদিও সেই ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘বল ও রাহা হ্যা, লেকিন শব্দ হামার হ্যা’-র মতোই এখানেও মিনারের বাড়ি থেকে টাকা উদ্ধার হলেও ওই খাজানা যে আসলে টুলুর, তা নিয়ে কোনও সন্দেহ নেই পুলিশের। বীরভূমের পুলিশ সুপার বিদীত রাজ বুন্দেশ জানিয়েছেন, টুলুরই টাকা আসলে।

অথচ এই টুলুই নাকি বছর পঁচিশেক আগে মাথায় ঝুড়ি করে পাথর নিয়ে লরিতে তুলতেন। কিন্তু ধীরে-ধীরে ‘পাথরবাদশা’ হয়ে ওঠেন। তাঁর অঙ্গুলিহেলন ছাড়া নাকি বীরভূম থেকে পাথরবোঝাই গাড়ি বেরোত না বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বালি পাচারের সঙ্গেও টুলু যুক্ত ছিলেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: Bengal Govt Health Scheme Rules: কারা কারা 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-রও সুযোগ পাবেন না? শর্ত জানাল রাজ্য

খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার সকালেই বলেছেন, ‘বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযানে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসনীয় কাজ। সূত্রের তথ্যের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট অভিযানের পরে বীরভূম পুলিশ মহম্মদবাজার থানার অধীনে বালির ঘাঁটিতে একটি বড় অভিযান চালায়।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe