Sealdah-Lalgola Special Local Train: শিয়ালদা লাইনে ৬ স্পেশাল লোকাল ট্রেন! কখন, কোন স্টেশন থেকে ছাড়বে? রইল টাইমটেবিল
ইদের জন্য শিয়ালদা ডিভিশনে ছ'টি স্পেশাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০ মার্চ (শুক্রবার) এবং ২২ মার্চ (রবিবার) শিয়ালদা-লালগোলা লাইনে চালানো হবে কয়েকটি স্পেশাল লোকাল ট্রেন।
এই সপ্তাহে শিয়ালদা ডিভিশনে ছ'টি স্পেশাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০ মার্চ (শুক্রবার) এবং ২২ মার্চ (রবিবার) শিয়ালদা-লালগোলা লাইনে চালানো হবে কয়েকটি স্পেশাল লোকাল ট্রেন। আসলে এই সপ্তাহের শেষের দিকে ইদ পড়বে। সেজন্য শিয়ালদা-লালগোলা রুটে যাত্রীদের চাপ বৃদ্ধি পায়। সেই বিষয়টি মাথায় রেখেই রেলের তরফে বাড়তি ছ'টি লোকাল ট্রেন চালানো হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কবে, কখন ও কোন স্টেশন থেকে সেই ছ'টি স্পেশাল ট্রেন চালানো হবে, তা দেখে নিন।
বৃহস্পতিবার কোন কোন স্পেশাল ট্রেন চলবে?
ইদের জন্য শিয়ালদা ডিভিশনে ছ'টি স্পেশাল ট্রেন চালানো হবে। (ছবিটি প্রতীকী. সৌজন্যে Indian Railways)
{{^htLoading}} {{/htLoading}}
১) শিয়ালদা-লালগোলা স্পেশাল: সকাল ১১ টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। লালগোলায় পৌঁছাবে বিকেল ৪ টে ৫৫ মিনিটে।
২) লালগোলা-রানাঘাট স্পেশাল লোকাল: বিকেল ৫ টা ৪৫ মিনিটে লালগোলা থেকে ছাড়বে। রাত ৯ টা ২ মিনিটে রানাঘাটে পৌঁছাবে।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Sealdah-Lalgola Special Local Train: শিয়ালদা লাইনে ৬ স্পেশাল লোকাল ট্রেন! কখন, কোন স্টেশন থেকে ছাড়বে? রইল টাইমটেবিল
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks