...
...
Next Story

Abhishek Banerjee Foreign Travel Case: তাড়াতাড়ি বিদেশে যেতে দেওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে খেলেন জোরদার ধাক্কা

Abhishek Banerjee Foreign Travel Case: কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করেন তৃণমূল কংগ্রেস নেতা। দ্রুত শুনানির আর্জি জানান। তা খারিজ হয়ে গেল।

Published on: Jun 24, 2026, 11:35:17 IST
Advertisement

Abhishek Banerjee Foreign Travel Case: চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় দ্রুত শুনানির আর্জিও জানান তৃণমূল কংগ্রেসের (মমতা শিবির) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। দ্রুত শুনানির যে আর্জি জানান অভিষেক, তা ফিরিয়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে তড়িঘড়ি বিদেশে যেতে পারবেন না ডায়মন্ড হারবারের সাংসদ।

বিদেশে যাওয়ার জন্য কেন আদালতে ছুটতে হল অভিষেককে?

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আসলে বিদেশে যাওয়ার জন্য অভিষেককে যে হাইকোর্টে ছুটতে হয়েছে, সেটার নেপথ্যে আছে একটি মামলা। বিধানসভা ভোটের প্রচারের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তুমুল ভর্ৎসিত হলেও আগামী ৩১ জুলাই পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেয় হাইকোর্ট।

আরও পড়ুন: ISKCON on Mid Day Meal Egg: মিড ডে মিলে কি সত্যিই ডিম থাকবে না? মেনু চূড়ান্ত না হলেও বড় ইঙ্গিত দিল ইসকন

আর সেই রক্ষাকবচের জন্য অভিষেককে একাধিক শর্ত মেনে চলতে হবেও জানান বিচারপতি ভট্টাচার্য। হাইকোর্ট স্পষ্টভাবে জানায়, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না অভিষেক। বিদেশে যেতে হলে নিতে হবে অনুমতি। আর সেই শর্তের জন্যই বিদেশে যাওয়ার জন্য হাইকোর্টে ছুটতে হয়েছে তৃণমূলের (মমতা শিবির) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।

আর অভিষেক যেদিন হাইকোর্টে ধাক্কা খেলেন, তার আগেরদিনই নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেট অধিবেশনে বিধানসভায় ভাষণের সময় তিনি অভিযোগ করেন, ক্যামাক স্ট্রিট হয়ে সরকারের কোটি-কোটি টাকা দুবাইয়ে পাচার হয়ে গিয়েছিল। একজন লুটেরাও জেলের বাইরে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: WB Monsoon Rain Forecast Latest Update: ২.৪ ডিগ্রি পড়ল পারদ, আরও ঝড়-বৃষ্টি বাড়বে কলকাতায়? কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

‘সরকার কোনও লুটেরাকে ছাড়বে না’

সরাসরি অভিষেকের নাম না করলেও ক্যামাক স্ট্রিট বললেই রাজনৈতিক মহলের চোখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসের কথা ভেসে ওঠে। ফলে তাঁর দিকেই শুভেন্দু নিশানা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু আরও দাবি করেছেন, তাঁর সরকার কোনও লুটেরাকে ছাড়বে না। লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই মানুষ তাঁদের জিতিয়েছেন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe