...
...
Next Story

SSC IX-XII Teachers Recruitment Update: মে'তেও একাদশ-দ্বাদশের কাউন্সেলিং টানছে SSC, নবম-দশমের ভেরিফিকেশন-ইন্টারভিউ কবে?

একাদশ-দ্বাদশের কাউন্সেলিং এবং নবম-দশমের ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের সম্ভাব্য সূচি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এই মাস থেকেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরবর্তী পর্যায়ের কাউন্সেলিং শুরু হবে। গতি পাবে নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও।

Published on: Mar 9, 2026, 19:12:08 IST
Advertisement

একাদশ-দ্বাদশ শ্রেণির পরবর্তী পর্যায়ের কাউন্সেলিংয়ের সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেইসঙ্গে নবম-দশম শ্রেণির ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়েরও সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। কবে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন প্রার্থীকে কবে কাউন্সেলিংয়ে ডাকা হবে, কবে কোন বিষয়ের কাউন্সেলিং হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। একইভাবে নবম-দশম শ্রেণির ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রেও সেইসব তথ্য জানায়নি কমিশন। এসএসসির তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময় বিষয়ভিত্তিক কাউন্সেলিং বা ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের সূচি ঘোষণা করে দেওয়া হবে।

SSC একাদশ-দ্বাদশের কাউন্সেলিংয়ের সম্ভাব্য সূচি

একাদশ-দ্বাদশের কাউন্সেলিং এবং নবম-দশমের ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের সম্ভাব্য সূচি প্রকাশ করল এসএসসি। (ফাইল ছবি)
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং এবং নবম-দশমের ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের সম্ভাব্য সূচি প্রকাশ করল এসএসসি। (ফাইল ছবি)

১) ২৪ মার্চ থেকে ২৫ মার্চ।

২) ২৭ মার্চ থেকে ২৮ মার্চ।

৩) ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল।

৪) ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল।

৫) ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল।

৬) ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল।

৭) ৪ মে থেকে ৮ মে।

আরও পড়ুন: WB Teachers' 5th Pay commission DA: 'শিক্ষক-শিক্ষাকর্মীদের বকেয়া DA দেবে না রাজ্য', প্রকাশ্যে রিপোর্ট, এবার কী হবে?

SSC নবম-দশমের ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের সম্ভাব্য সূচি

১) ২৩ মার্চ থেকে ২৫ মার্চ।

২) ২৭ মার্চ থেকে ২৮ মার্চ।

৩) ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল।

৪) ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল।

৫) ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল।

৬) ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল।

৮) ১১ মে থেকে ১৫ মে।

৯) ১৮ মে থেকে ২৩ মে।

আরও পড়ুন: Haldia Floating LNG Terminal Update: হলদিয়ায় ভাসমান LNG টার্মিনাল! ২৬০ কোটি টাকার চুক্তি কলকাতা বন্দরের, কী লাভ হবে?

২১ জানুয়ারি মেধাতালিকা আর মে পর্যন্ত কাউন্সেলিং

আর এসএসসির সেই সম্ভাব্য সূচির পরে স্বভাবতই হতাশা তৈরি হয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণির প্রার্থীদের মধ্যে। তাঁদের বক্তব্য, ২১ জানুয়ারি চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশের পরে কাউন্সেলিং শেষ করতে মে হয়ে যাবে কেন? এতদিন কেন সময় লাগবে? খাতায়কলমে ২৪ ফেব্রুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের কাউন্সেলিং হলেও প্রার্থীর সংখ্যা ছিল মেরেকেটে ২০০। যেখানে শূন্যপদের সংখ্যা ১২,০০০-র বেশি। বাকিদের কাউন্সেলিং করতে কমিশন কেন তিন মাস লাগিয়ে দেবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা। যাঁরা চূড়ান্ত প্যানেলে আছেন।

আরও পড়ুন: Siuri Station Amrit Bharat Scheme: যেন গ্রাম বাংলার বাড়ি, ৫ কোটি টাকায় ভোল পালটাল সিউড়ি স্টেশনের, রইল দারুণ ছবি

SSC নবম-দশমের প্রার্থীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন

তবে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নবম-দশম শ্রেণির চাকরিপ্রার্থীরা। সেই গত ৭ সেপ্টেম্বর হয়েছিল লিখিত পরীক্ষা। তারপর বহু প্রতীক্ষার পরে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে এসএসসি। আরও দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে ভেরিফিকেশন ও ইন্টারভিউ নিয়ে কিছুটা আশার আলো পেলেন চাকরিপ্রার্থীরা। কোন কোন প্রার্থী নথি যাচাই বা ভেরিফিকেশনের ডাক পেয়েছেন, তা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। কবে কাদের ডাকা হবে, তা পরবর্তীতে জানাবে এসএসসি। সেই ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ হবে। তারপর প্রকাশিত হবে মেধাতালিকা।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe