...
...
Next Story

Indian Women's Football Team: ইতিহাস তৈরির মঞ্চে ভারতীয় মহিলা দলকে নিয়ে ছেলেখেলা! AIFF-কে চিঠি ফুটবলপ্রেমীদের

মহিলা এএফসি এশিয়ান কাপে ভারতীয় দলকে যে চরম অব্যবস্থার মুখে পড়তে হয়েছে, তা নিয়ে স্মারকলিপি জমা দিলেন কলকাতার ফুটবলপ্রেমীরা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুটবল সংস্থা আইএফএয়ের মাধ্যমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) সেই স্মারকলিপি দেওয়া হয়েছে। '

Published on: Mar 17, 2026, 23:03:54 IST
Advertisement

মহিলা এএফসি এশিয়ান কাপে ভারতীয় দলকে যে চরম অব্যবস্থার মুখে পড়তে হয়েছে, তা নিয়ে স্মারকলিপি জমা দিলেন কলকাতার ফুটবলপ্রেমীরা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুটবল সংস্থা আইএফএয়ের মাধ্যমে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) সেই স্মারকলিপি দেওয়া হয়েছে। 'ইন্ডিয়ান স্পোর্টস লাভার্স গ্রুপ'-র তরফে তুলিকা অধিকারী (যিনি উত্তর ২৪ পরগনা গ্রামীণ ২-র কংগ্রেসের মহিলা সভানেত্রী) দাবি করেছেন, উপযুক্ত প্রস্তুতি ছাড়াই ভারতীয় দলকে এএফসি এশিয়ান কাপে পাঠানো হয়েছিল। তাছাড়াও তাঁদের ছোট জার্সি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা একটি দলকে কীভাবে এরকম চরম অব্যবস্থাপনার মুখে পড়তে হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন তুলিকা। তাঁর মতে, এরকম ঘটনা ফুটবলারদের মনোবল ভেঙে গিয়েছিল। যাঁদের এমনিতেই মাঠে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হয়েছে। সেই রেশ ধরে একাধিক দাবি তোলা হয়েছে ফেডারেশনের কাছে।

কোন কোন দাবি তোলা হয়েছে ওই সংগঠনের তরফে?

মহিলা এএফসি এশিয়ান কাপে ভারতীয় দলকে যে চরম অব্যবস্থার মুখে পড়তে হয়েছে, তা নিয়ে স্মারকলিপি জমা দিলেন কলকাতার ফুটবলপ্রেমীরা।
মহিলা এএফসি এশিয়ান কাপে ভারতীয় দলকে যে চরম অব্যবস্থার মুখে পড়তে হয়েছে, তা নিয়ে স্মারকলিপি জমা দিলেন কলকাতার ফুটবলপ্রেমীরা।

১) এই ধরনের অব্যবস্থাপনা কীভাবে ঘটল, সে বিষয়ে একটি স্পষ্ট ব্যাখ্যা প্রদান করতে হবে।

​২) পুরো বিষয়টি নিয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।

৩) ​ভবিষ্যতে যাতে এই ধরনের অবহেলার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

​৪) ভারতীয় মহিলা ফুটবল দলের জন্য যথাযথ লজিস্টিক সহায়তা, পরিকাঠামো, নিয়মিত অনুশীলনের সুযোগ এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: Sealdah-Lalgola Special Local Train: শিয়ালদা লাইনে ৬ স্পেশাল লোকাল ট্রেন! কখন, কোন স্টেশন থেকে ছাড়বে? রইল টাইমটেবিল

বিষয়টি নিয়ে তুলিকা বলেছেন, '​আমাদের মহিলা অ্যাথলিটরা বিশ্বমঞ্চে গর্বের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেন। তাঁদের প্রস্তুতি, মর্যাদা এবং মনোবল রক্ষা করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। ​আমরা আন্তরিকভাবে আশা করি যে ফেডারেশন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।'

অস্ট্রেলিয়ায় মহিলা এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় সিনিয়র দলের খেলোয়াড়দের যে জার্সি ও কিট পাঠানো হয়েছিল, তা ভুল মাপের ছিল। আর শুধু ভুল মাপ বললে একেবারেই কম বলা হয়। কারণ ফেডারেশনকে দেওয়া চিঠিতে খেলোয়াড়রা অভিযোগ করেছিলেন, যে জার্সি পাঠানো হয়েছে, তা অনূর্ধ্ব-১৫ স্তর বা তার কম বয়সিদের পরার উপযুক্ত। ফলে সিনিয়র দলের ৮০ শতাংশ খেলোয়াড়েরই সেই জার্সি হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন খেলোয়াড়রা।

আরও পড়ুন: WB 5th Pay Commission DA Arrear Rule: এখন ২ দফায় ৪৮ মাসের বকেয়া DA দেবে রাজ্য! কারা নগদ টাকা পাবেন? কাদের সেটা হবে না?

খেলোয়াড়রা দাবি করেছিলেন, টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র দু’দিন আগে যখন দলের ট্রেনিং এবং ম্যাচ জার্সি কার্গোতে এসে পৌঁছায়, তখন দেখা যায় সেগুলোর মাপ একেবারেই বেমানান। দলের ২৬ জন সদস্যের মধ্যে প্রায় ৮০ শতাংশ ফুটবলারের জার্সি এবং পোশাক পরার অযোগ্য। এমনকী কোচিং স্টাফদের পোশাকের মাপও ভুল ছিল। কিটগুলো দেখে মনে হচ্ছে সেগুলো অনূর্ধ্ব-১৫ বা তার চেয়েও ছোট বয়সের অ্যাথলিটদের জন্য তৈরি করা হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe