...
...
Next Story

Bengal Govt suspends police officers: কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, IPS অফিসারকে সাসপেন্ড করলেন শুভেন্দু

Bengal Govt suspends police officers: কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল - সেই ঘটনায় IPS অফিসারকে সাসপেন্ড করলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও আরও তিনটি ঘটনায় চারজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিল রাজ্য সরকার।

Published on: Jul 25, 2026, 16:59:24 IST
Advertisement

Bengal Govt suspends police officers: কাকদ্বীপে কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তোলার ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। সেই ঘটনায় সুন্দরবন পুলিশ জেলার তৎকালীন সুপার আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড করে দিল শুভেন্দু অধিকারী সরকার। গত বছর অক্টোবরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল শুভেন্দু সরকার। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, আইপিএস অফিসার কোটেশ্বর রাওকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। তাছাড়াও মমতা সরকারের আমলে একাধিক ঘটনায় একাধিক পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী।

‘মা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছিল’

বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে পশ্চিমবঙ্গ বিধানসভা)
বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। (ছবি সৌজন্যে পশ্চিমবঙ্গ বিধানসভা)

সেই সিদ্ধান্তের ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানান, কালীপুজোর সময় মা কালীর মূর্তি ভাঙা হয়েছিল। তার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে সামিল হয়েছিল। বেলা ১২ টা নাগাদ সুন্দরবন পুলিশ জেলার তৎকালীন সুপার আইপিএস কোটেশ্বর রাওয়ের নেতৃত্বে ৫০০ পুলিশ এসেছিল। ছত্রভঙ্গ করে দিয়েছিল জনতাকে। ব্যাপক লাঠিচার্জ করা হয়েছিল। সেটা পর্যন্ত না হয় ঠিক ছিল। কিন্তু মা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেজন্য আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Bengal Volvo Bus Routes in India: বাংলা থেকে ৩,০০০ ভলভো বাস চালু হবে! যাবে ভারতের বিভিন্ন রুটে, ঘোষণা ডিপো নিয়েও

উত্তর দিনাজপুরের নাবালিকা ধর্ষণ কাণ্ড ও পুলিশের গুলি

আরও পড়ুন: Vande Bharat and Metro Coach Factory: হুগলিতে হচ্ছে নয়া কোচের কারখানা! তৈরি হবে বন্দে ভারত ও মেট্রো, নজর নতুন ট্রামেও

অবসরপ্রাপ্ত IPS অফিসার পঙ্কজ দত্ত

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মমতার নির্দেশে প্রাক্তন আইপিএস অফিসারকে বড়তলা থানায় একাধিকবার ডেকে হেনস্থা করা হয়েছিল। বেনারস যাওয়ার আগে তাঁকে একদিন সকাল ১০ টায় ডাকা হয়েছিল। ছাড়া হয়েছিল রাত ১০ টায়। চা তো দূরের কথা। জলও খেতে দেওয়া হয়নি। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাসকে সাসপেন্ড করা হল। ওই থানার আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকেও সাসপেন্ড করা হচ্ছে।

আরও পড়ুন: Bengal Metro and Kalyani Airport: কলকাতার মতো চলবে না দুর্গাপুর-শিলিগুড়ি মেট্রো! কল্যাণী বিমানবন্দরের জমি চিহ্নিত

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঘটনা

এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসানের সময় ভক্তদের উপরে নৃশংসভাবে লাঠি চালানো এবং সনাতন ধর্মের বিরুদ্ধে অপশব্দ ব্যবহারের অভিযোগে ইনস্পেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe