Mamata on Suvendu Speech: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একাংশের ভিডিয়ো পোস্ট করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো (কালীঘাট) বলেন, ‘ভারতীয় রাজনীতিতে এক নয়া নীচুস্তর স্পর্শ করল! সরকারি অফিসে বসে আমায় প্রকাশ্যেই নির্লজ্জভাবে হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে আমি যাতে বাড়ি থেকে বেরোতেই না পারি, তা নিশ্চিত করবেন। আমি ভারতের মহামান্য রাষ্ট্রপতি, ভারতের মহামান্য প্রধান বিচারপতি এবং ভারতের জনগণের কাছে প্রশ্ন রাখছি: আমাদের সংবিধান যে ভারতের স্বপ্ন দেখেছিল, এটি কি সেই ভারত?’
অন্নপূর্ণা যোজনা নিয়ে আক্রমণ মমতার, পালটা শুভেন্দুর

আর মুখ্যমন্ত্রীর যে মন্তব্যকে হুমকি হিসেবে দাবি করেছেন মমতা, তা নবান্নের সাংবাদিক বৈঠক থেকে করেন শুভেন্দু। সোমবার বিকেলে ফেসবুক লাইভ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা অভিযোগ করেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রতিশ্রুতি পালন করছে না বিজেপি সরকার। সেইসঙ্গে আরও অভিযোগ করেন।
'আপনি যাতে রাস্তায় বেরোতে পারেন, তার ব্যবস্থাও করব'
তার কিছুক্ষণ পরেই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ফেসবুকেই থাকুন আপনি বিকেলে। আপনাকে রাস্তায় বেরোতে হবে না। আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় যাতে আপনি বেরোতে না পারেন, আমি তার ব্যবস্থাও করব।’
‘মমতাকে নিয়ে ভুল ধারণা আছে’, দাবি মমতার
সেই মন্তব্যই হুমকির শামিল বলে অভিযোগ করেছেন মমতা। তিনি বলেছেন, ‘সংবিধানকে মান্যতা দেওয়ার শপথ যিনি নিয়েছেন, সেই বর্তমান মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই প্রধান বিরোধী দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সনের স্বাধীনতা খর্ব করার হুমকি দিচ্ছেন। কথাগুলো ছিল দ্ব্যর্থহীন- রাস্তায় যাতে আপনি বেরোতে না পারেন, আমি তার ব্যবস্থাও করব।’
{{/usCountry}}সেই মন্তব্যই হুমকির শামিল বলে অভিযোগ করেছেন মমতা। তিনি বলেছেন, ‘সংবিধানকে মান্যতা দেওয়ার শপথ যিনি নিয়েছেন, সেই বর্তমান মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই প্রধান বিরোধী দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সনের স্বাধীনতা খর্ব করার হুমকি দিচ্ছেন। কথাগুলো ছিল দ্ব্যর্থহীন- রাস্তায় যাতে আপনি বেরোতে না পারেন, আমি তার ব্যবস্থাও করব।’
{{/usCountry}}মমতা আরও বলেন, ‘ওই কথার অর্থটা ঠিক কী? গৃহবন্দী করা? ভয় দেখানো? নাকি রাজনৈতিক নিপীড়ন? সংবিধান মেনে চলা একটি গণতন্ত্রে কে অবাধে চলাফেরা করতে পারবে - সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? হয়তো তিনি আমায় সেইসব লোকজনের দলে ফেলেছেন, যাঁরা স্বৈরতন্ত্রের কাছে মাথানত করেন। তবে আমায় বলতেই হবে, এটি একটি মারাত্মক ভুল ধারণা।’
সেইসঙ্গে তিনি বলেন, 'বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ্ডি ছাড়িয়ে অনেক বড়। এটি এমন এক ভারত গড়ে তোলার প্রশ্ন, যা বিজেপি চায়। যেখানে রাজনৈতিকভাবে বিরোধীকে হুমকি দেওয়া হয়, ভিন্নমত পোষণ করলে শাস্তি পেতে হয় এবং সাংবিধানিক অধিকার হয়ে দাঁড়ায় শাসক দলের দেওয়া বিশেষ সুবিধামাত্র।'