...
...
Next Story

WB Tribunal Voter List: কোন বাতিল ভোটাররা ভোট দিতে পারবেন? জানাল সুপ্রিম কোর্ট, প্রয়োগ ‘বিশেষ ক্ষমতা’

WB Tribunal Voter List: কোন বাতিল ভোটাররা ভোট দিতে পারবেন? জানাল সুপ্রিম কোর্ট, প্রয়োগ করল সংবিধানের ‘বিশেষ ক্ষমতা’। ভারতীয় সংবিধানের ১৪২ নম্বর ধারা হল ভারতের সুপ্রিম কোর্টের একটি বিশেষ ক্ষমতা।

Published on: Apr 16, 2026, 16:33:20 IST
Advertisement

WB Tribunal Voter List: ট্রাইবুনাল যদি নির্বাচনের দু'দিন আগেও কাউকে ছাড়পত্র দেয়, তাহলে তিনি বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। রায় দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) সংক্রান্ত মামলায় সংবিধানের ১৪২ ধারা প্রয়োগের বিষয়টি উল্লেখ করে শীর্ষ আদালত জানিয়েছে, ভোটগ্রহণের দু'দিন আগে পর্যন্ত যাঁরা (বাতিল ভোটারদের মধ্যে) ট্রাইবুনালের ‘পরীক্ষায়’ পাশ করবেন, তাঁরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ সেই মোতাবেক ‘কাট-অফ’ হচ্ছে আগামী ২১ এপ্রিল এবং ২৭ এপ্রিল।

ট্রাইবুনালে আবেদনের জন্য অপেক্ষা। (ছবি সৌজন্যে পিটিআই)
ট্রাইবুনালে আবেদনের জন্য অপেক্ষা। (ছবি সৌজন্যে পিটিআই)

আরও পড়ুন: Weather-Rain Forecast till 22nd April: টানা ২ দিন ঝড়-বৃষ্টি, জারি সতর্কতা, কবে থেকে ভ্যাপসা গরম জ্বালাবে দক্ষিণবঙ্গকে?

কাদের ক্ষেত্রে কতদিন সময় মিলল?

আগামী সপ্তাহের বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ হবে। যাঁদের প্রথম দফায় ভোট দেওয়ার কথা, তাঁদের ক্ষেত্রে ২১ এপ্রিল হল ‘কাট-অফ’ তারিখ। আর যাঁদের দ্বিতীয় দফায় (২৯ এপ্রিল) ভোট দেওয়ার কথা, তাঁরা ২৭ এপ্রিলও যদি ট্রাইবুনালের ছাড়পত্র পেয়ে যান, তাহলে ভোট দিতে পারবেন বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে। তবে যাঁরা ট্রাইবুনালের ছাড়পত্র পাবেন না, তাঁরা ভোট দিতে পারবেন না।

আরও পড়ুন: PM Modi on Women Reservation Bill: ‘ক্রেডিটের ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি’, মহিলা বিল নিয়ে 'পরামর্শ' মোদীর, 'নাহলে ভোটে….'

সংবিধানের ১৪২ ধারা কী?

আরও পড়ুন: Amit Shah on Muslim Reservation: ‘ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ দেবে না মোদী সরকার’, হুংকার শাহের, ‘চাইলে…’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe