...
...
Next Story

TMC Bank Accounts Freezed: তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, BJP বলল ‘ওই ৪৪০ কোটি টাকা বিলিয়ে দেওয়া হোক’

TMC Bank Accounts Freezed: বিপদের পর বিপদ - তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিল পুলিশ। তার ফলে ৪৪০ কোটি টাকা তোলা যাবে না। বিজেপি কটাক্ষ করে বলল, ‘ওই ৪৪০ কোটি টাকা বিলিয়ে দেওয়া হোক।’

Published on: Jun 19, 2026, 22:16:41 IST
Advertisement

TMC Bank Accounts Freezed: তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হল। সূত্রের খবর, তৃণমূলের ওই তিনটি অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ৪৪০ কোটি টাকা আছে। ফ্রিজ করে দেওয়ার পরে ওই তিনটি অ্যাকাউন্ট থেকে কোনও টাকা তুলতে পারবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আর সেই বিষয়টি সামনে আসার পরে বিজেপির তরফে খোঁচা দিয়ে বলা হয়েছে, যে দলটাই উঠে যাওয়ার জোগাড়, সেই দলের তহবিল কীভাবেই বা থাকবে। ওই টাকা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত। কারণ ওই টাকা কাটমানি বা তোলাবাজির মাধ্যমে সেই টাকা জমিয়েছিল তৃণমূল। তাই জনগণের মধ্যে ওই টাকা বিলিয়ে দেওয়া উচিত।

তৃণমূল বিধায়কের অভিযোগ ও পুলিশের নির্দেশ

মমতা বন্দ্যোপাধ্যায়রা ফের ধাক্কা খেলেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মমতা বন্দ্যোপাধ্যায়রা ফের ধাক্কা খেলেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আর অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ এসেছে পুলিশের থেকে। সূত্রের খবর, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার এক তৃণমূল বিধায়ক বিধাননগরের সাইবার ক্রাইম ব্র্যাঞ্চে অভিযোগ করেন যে ওই তিনটি ব্যাঙ্কে অ্যাকাউন্টে যে টাকা জমা রয়েছে, তা বেআইনিভাবে পাওয়া। দ্রুত পদক্ষেপ না করলে লোপাট হয়ে যেতে পারে তথ্যপ্রমাণ। সেইমতো এফআইআর রুজু করেছে পুলিশ। সেইসঙ্গে তদন্তের স্বার্থে ওই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: Kamduni Case and Jyotipriya Mallick: কামদুনি ফাইল খুললে ফেঁসে যাওয়ার ভয় পাচ্ছেন জ্যোতিপ্রিয়, বিস্ফোরক নির্যাতিতার ভাই

'চাটন-ঋত-সহ…', কটাক্ষ কুণালের

সেই বিষয়টি নিয়ে বিদ্রোহীদের নিশানা করেছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক (যিনি এখনও মমতা শিবিরে আছেন) কুণাল ঘোষ। তিনি বলেছেন, 'তৃণমূলের তহবিল, অ্যাকাউন্ট, সম্পদ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। থাকার কথাও নয়। এক্তিয়ারও নেই। এই বিষয়ে কোনও মন্তব্য করব না। কিন্তু একটি কৌতূহল। চাটন-ঋত-সহ যে বিধায়করা চিঠি দিয়ে দলের অ্যাকাউন্ট নিয়ে কথা তুললেন, তাঁরা স্পষ্টভাবে বলুন (চারটি বিষয়)।

কুণাল বলেন, 'প্রথমত, তৃণমূলের কোনও অ্যাকাউন্ট থেকে এবার ভোটে প্রার্থী হিসেবে আপনাদের টাকা দেওয়া হয়েছিল কিনা। দ্বিতীয়ত, যদি সেই অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের অভিযোগ থাকে, তাহলে সেই টাকা নিলেন কেন? নিজের ভোটে কাজে লাগালেন কেন? তৃতীয়ত, যদি এখন নীতিগত আপত্তি থাকে, তাহলে সেই টাকা আগে ফেরত না দিয়ে অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করলেন কেন? চতুর্থত, যদি কথা ওঠে অ্যাকাউন্টে বিতর্কিত টাকা আছে এবং সেই টাকা আপনার ভোটে ব্যবহার হয়েছে, তাহলে আপনাদের নির্বাচন আইনত অবৈধ ঘোষণা হবে না কেন?'

আরও পড়ুন: Abhishek on chartered flight row: 'আমার পাশের সিটে যদি কেউ বসেন....', চার্টার্ড ফ্লাইট বিতর্কে সাফ কথা অভিষেকের

সেইসঙ্গে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের আক্রমণ শানিয়ে কুণাল বলেন, ‘টাকা নিলেন। প্রতীক নিলেন। দলের প্রার্থীপদ নিলেন। সেই টাকায় ভোট করলেন। জিতলেন। এখন টাকা আর অ্যাকাউন্ট খারাপ হয়ে গেল??? টাকা নেওয়ার সময়ে মনে ছিল না??’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe