...
...
Next Story

Vidyasagar Setu Latest: বিদ্যাসাগর সেতু ফের বন্ধ থাকতে চলেছে! কবে? কতক্ষণ? রইল তথ্য

ফের একবার বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু।

Published on: Dec 11, 2025, 21:19:05 IST
By
Prefer HTon Google
Advertisement

আরও এক রবিবার বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। জানা গিয়েছে রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য এই সেতু বন্ধ থাকতে চলেছে ৮ ঘণ্টা। আসন্ন রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ সালে এই সেতু বন্ধ থাকতে চলেছে। কলকাতা পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

আরও এক রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু!
আরও এক রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু!

রবিবার ১৪ ডিসেম্বর ভোর ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকতে চলেছে। এই সময়কালে এই সেতুর ওপর দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। এর আগে, একাধিক রবিবার বিদ্যাসাগর সেতুুতে রক্ষণাবেক্ষণের জন্য সেতু বেশ কয়েক ঘণ্টা ধরে বন্ধ থাকে। উল্লেখ্য, দিনে অন্তত এক লক্ষ গাড়ি যাওয়া-আসা করে এই সেতু দিয়ে। আর সেখানে সপ্তাহে রবিবার বাদে বাকি দিনগুলোতে ব্যাপক গাড়ির যাতায়াত হয়ে থাকে এই রাস্তা দিয়ে। তবে রবিবার সামান্য কম থাকে সেই গাড়ির যাতায়াত। সেই কারণেই রবিবারকে সেতুর মেরামতির জন্য বেছে নেওয়া হয়। আর এরকমই এক রবিবার ১৪ ডিসেম্বর, ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু।

( Lucky Zodiac Signs: ধনুতে ডিসেম্বরেই ৩ তাবড় গ্রহের এন্ট্রি! সমৃদ্ধির ফোয়ারা ছুটবে তুলা সহ কাদের?)

( Modi-Trump Phone call: লক্ষ্মীবারে মোদী-ট্রাম্প ফোনে কথা! বাণিজ্য, প্রতিরক্ষা ছাড়াও কী কী আলোচনা?)

( Lucky zodiac signs from 29 December 2025: বুধ কৃপার মেজাজে! ‘নিউ ইয়ার ২০২৬’র আগেই কপাল খুলবে কুম্ভ সহ কাদের?)

জানা যাচ্ছে, এবার সেতুটির ঝুলন্ত কেবল বদলের কাজ করা হবে। এমনই দাবি করা হচ্ছে বহু রিপোর্টে। উল্লেখ্য, ১৯৯২ সালে উদ্বোধন হয়েছে এই সেতুর। এরপর থেকে রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে বহুবার। তবে এবার সেতুর কেবল নিয়ে কাজ হবে। মোট ১৫২টি কেব্‌ল এই সেতুকে ঘিরে রয়েছে। জানা গিয়েছে, আপাতত প্রথম ধাপে প্রথম পর্যায়ে ১৯টি কেবল বদলের কাজ করা হবে। তবে এই কেবল বদলের কাজ সহজ নয় এক একটি কেবল বদলাতে সময় লাগে ১ মাস। ফলত এই কাজ বেশ সময়সাপেক্ষ। সূত্রের খবর, প্রথম পর্যায়ের কাজ ২০২৬ সালের ৩১ মের মধ্যে এই কাজ শেষ হবে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks