...
...
Next Story

WB Madhyamik Topper: বাবা নেই, নার্স মা একাই বড় করেছেন, মাধ্যমিকে প্রথম অভিরূপের ছিলেন ৯ জন টিউটর

WB Madhyamik Topper: সাফল্য পেতে কীভাবে পড়াশোন করেন তিনি? অভিরূপ জানান, তিনি সময় ধরে পড়াশোনা করতেন না। আগের দিন তিনি টপিক নির্ধারণ করে রাখতেন। সেই মতো লক্ষ্য স্থির করে পড়াশোনা করতেন।

Published on: May 8, 2026, 12:15:57 IST
Advertisement

WB Madhyamik Topper: ৬৯৮ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া তিনি। বাবা নেই, তাই নিজের এই সাফল্যের কৃতিত্বের পুরোটাই মাকে দিলেন অভিরূপ। এরই সঙ্গে তিনি জানান, ভালো ফল হবে বলে আশা করলেও প্রথম হবেন, তা তিনি আশা করেননি। অভিরূপের কথায়, 'ভালো ফল করব এই প্রত্যাশা ছিল। র‌্যাঙ্ক করার আশা ছিল। ৯৮ শতাংশ নম্বর পাব ভেবেছিলাম। কিন্তু এতটা ভালো ফল হবে, এটা ভাবিনি। এই রেজাল্ট দেখে আমি খুব আনন্দিত।' (আরও পড়ুন: মাধ্যমিকের প্রথম দশে উত্তর দিনাজপুরের ১৪, উত্তরবঙ্গের কোন স্কুলের কে কে মেধাতালিকায়)

৬৯৮ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র।
৬৯৮ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছেন উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র।

আরও পড়ুন: নরেন্দ্রপুর বনাম পুরুলিয়া, মাধ্যমিক মেধাতালিকায় কোন রামকৃষ্ণ মিশন স্কুলের কতজন?

এই সাফল্য পেতে কীভাবে পড়াশোন করেন তিনি? অভিরূপ জানান, তিনি সময় ধরে পড়াশোনা করতেন না। আগের দিন তিনি টপিক নির্ধারণ করে রাখতেন। সেই মতো লক্ষ্য স্থির করে পড়াশোনা করতেন। জানা গিয়েছে, একা ছেলেকে বড় করে তোলা ইন্দ্রাণী চৌধুরী ভদ্র রায়গঞ্জ হাসপাতালের স্টাফ নার্স। অভিরূপ জানান, মা ডিউটির পাশাপাশি তাঁর পড়াশোনার দিকে সমান মন দিতেন। অভিরূপ বলেন, 'আজ আমি যা হয়েছি তার সবটাই মায়ের জন্য। যেহেতু আমার বাবা নেই, তাই মা আমার সমস্ত দায়িত্ব পালন করেছেন। আমার যখন যা দরকার হয়েছে সবই মা করেছেন।' (আরও পড়ুন: ২০২৬ মাধ্যমিকের প্রথম দশে ১৩১ জন, ১৪ জন উত্তর দিনাজপুর থেকে, একনজরে পূর্ণ মেধাতালিকা)

এদিকে মাধ্যমিকের সময়ে তার গৃহশিক্ষক ছিলেন ন’জন। এদিকে পড়াশোনায় একঘেঁয়েমি এলে অভিরূপ সিনেমা দেখতেন, গান শুনতেন। এদিকে এই ফলাফলের নেপথ্যে স্কুলেরও বড় অবদান ছিল বলে জানান অভিরূপ। প্রতি মাসে স্কুলের তরফ থেকে মক টেস্ট নেওয়া হত বলে জানান অভিরূপ। এদিকে নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে কোনও কিছু বলতে চাননি তিনি। তাঁর কথায়, 'রাজনৈতিক বিষয় নিয়ে এখনই কিছু বলতে চাই না। এখনও পর্যন্ত রাজনীতি নিয়ে বলার মতো অভিজ্ঞতা হয়নি।'

উল্লেখ্য, এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩। পর্ষদের তরফ থেকে জানানো হয়, এবার মেধাতালিকায় ১৩১ জন আছেন। এবছর উত্তর দিনাজপুর থেকে ১৪ জন মেধাতালিকায় আছেন। এদিকে এবারে পাশের হারের নিরিখে শীর্ষে আছে কালিম্পং (৯৫.১০ শতাংশ)।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe