বছরের প্রথম দিন মানেই উৎসবের মেজাজ। শুধু কি উৎসব! এই দিনে পিকনিকের মেজাজ জমে ওঠে নানা প্রান্তে। আর এই পিকনিকের মেজাজকে চাঙ্গা করে দিয়ে আজ শহরে পারদ পতন। জাঁকিয়ে শীতকে সঙ্গে নিয়ে এবার মঞ্চে ভরা পৌষ! রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন।

পারদ পতন শহর কলকাতায়:-
গত বছরের শেষ দিনে শহর কলকাতার তারপমাত্রা ছিল ১১ ডিগ্রি। আর নতুন বছরের প্রথম দিনে শহরের তাপমাত্রা ১১.৬ ডিগ্রি। আজও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। আজ শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম রয়েছে। ফলত, ২২ গজে আপাতত ব্যাট হাতে দাপুটে মেজাজে রয়েছে শীত। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘুরপাক খেতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম ছিল।
উত্তরবঙ্গের আবহাওয়া:-
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন সেভাবে নাও দেখা যেতে পারে আগামী তিন দিন। দার্জিলিং এ তুষার পাত ও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার পর্যন্ত। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এও বৃষ্টি হতে পারে। সব জেলাতেই ঘন কুয়াশার আস্তরণ থাকবে। তারফলে দৃশ্যমানতা নামতে পারে ৫০ থেকে ১৯৯ মিটার।
( তামাকজাত দ্রব্য, পান মশলায় খুব শিগগিরই বসছে বাড়তি শুল্ক! কবে থেকে? তারিখ জানাল কেন্দ্র)
দক্ষিণবঙ্গের আবহাওয়া:-
কেরলে ঘূর্ণাবর্ত ও উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এরফলে রাজ্যগুলিতে প্রভাব পড়তে শুরু করেছে। বহু জায়গায় শীতের তীব্র প্রভাব পড়ছে। নদিয়া, সিউড়ি, শ্রীনিকেতন, আসানসোলের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। পশ্চিমের জেলাগুলিতে ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘুরপাক খাচ্ছে তাপমাত্রা। কোথাও তা ১২ ডিগ্রিতে পৌঁছেছে। উপকূলের জেলাতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়তে পারে।