Mamata-Abhishek security withdrawal: নিয়মের বাইরে গিয়ে বাড়তি নিরাপত্তা ছিল, মমতা ও অভিষেকের ‘সুরক্ষা’ কমানো নিয়ে DGP
Mamata-Abhishek security withdrawal: মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমানোর কারণ বললেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আজ সকাল থেকে ভোট-পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি।
Mamata-Abhishek security withdrawal: ‘প্রাক্তন’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে ‘সিজার ব্যারিকেড’ সরিয়ে দেওয়া হয়েছে। অবাধ হয়ে গিয়েছে যাতায়াত। আবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে একলপ্তে কমিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার বহর। আর কেন সেই কাজটা করা হয়েছে, তা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সিদ্ধানাথ গুপ্ত। তিনি দাবি করেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ডায়মন্ড হারবারের সাংসদকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়। যা নিয়ম আছে, সেটা মেনেই তাঁদের এখনও নিরাপত্তা প্রদান করা হচ্ছে। নিয়মের বাইরে গিয়ে বাড়তি যে নিরাপত্তা ছিল, সেটাই প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। যিনি মমতার আমলেই ডিজিপি হওয়ার দৌড়ে এগিয়েছিলেন।

আরও পড়ুন: শওকত ঘনিষ্ঠ TMC নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ, টাকা-গয়না লোকানো হাসপাতালের OT-তে
'কীভাবে নিরাপত্তা দিতে হবে, তা উল্লেখ করা আছে'
সেই ডিজিপি বলেছেন, ‘নিরাপত্তা প্রত্যাহার করা নিয়ে কয়েকজন কথা বলছিলেন। মাননীয়া সাংসদ (অভিষেক বন্দ্যোপধ্যায়) এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়। জেড প্লাস নিরাপত্তার জন্য কীভাবে বাহিনী মোতায়েন করতে হবে, তা ইয়েলো বুকে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। জেড প্লাস নিরাপত্তা পাওয়া ব্যক্তিদের যেরকম সুরক্ষা দিতে বলা হয়েছে ইয়েলো বুকে, সেরকমভাবেই বাহিনী মোতায়েন করা হয়েছে।'
বাড়তি বাহিনীকে আইন-শৃঙ্খলার কাজে লাগানো হচ্ছে
সেইসঙ্গে রাজ্য পুলিশের ডিজি বলেছেন, 'সেটার (নিয়মের) বাইরে (সুরক্ষা) দেওয়া হলে, সেটা তুলে নেওয়া হচ্ছে। আর সেই বাড়তি বাহিনীকে আইন-শৃঙ্খলার কাজে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ছোট্ট করে বলতে গেলে কোনও নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। ইয়েলো বুকে থাকা প্রোটোকল মেনেই নিরাপত্তা করা হচ্ছে।’
২০০ এফআইআর দায়ের, সকাল থেকে অপ্রীতিকর ঘটনা ঘটেনি
তারইমধ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়েও কড়া বার্তা দিয়েছেন ডিজিপি। তিনি জানিয়েছেন, ২০০-রও বেশি এফআইআর রুজু করা হয়েছে। নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে ৪৩৩ জনকে। প্রতিরোধমূলক ধারায় ১১০০ জনেরও বেশি লোকজনকে গ্রেফতার করা হয়েছে। ফলে আজ সকাল থেকে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


